আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অনুকাব্য - ১

০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩

                       

অনুকাব্য - ১

কুসুম কুসুম উষ্ণ জলে,
স্বপ্নে ভেজা ঘুমের তুলো;
মনের গোপন ক্ষতগুলোতে,
আলতো করে হাত বুলালো।

কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ২৫০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩
comment by: কন্টক বলেছেন:
কালাবাই কুসুম কুসুম গরম ভালই !!! তাই নয় কি ?????
২. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৬
comment by: মাইনুল বলেছেন: কষ্ট চাইপা রাইখেন না , বাইর কইরা দ্যান।
৩. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: কষ্ট চাপার মাঝেও আছে
আনন্দ অনেক খানি
কষ্ট পওয়ার সাথেসাথে
সুখ আসবে মানি
৪. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৯
comment by: নিবেদীতা বলেছেন: +++++
৫. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২১
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: কার অনুকাব্য এটা? আপনার না দন্ত্যস রওশনের? পড়ে অবশ্য দন্ত্যস রওশনের মনে হচ্ছে না!
৬. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২৫
comment by: অপর্ণা রায় বলেছেন: বুকের ভেতর কষ্ট চেপে
ছলনা ভাই যতই কর,
তিলে তিলে প্রতি দিনে
নিজেই হাজার মৃত্যু মর।

আমি বলি, তার চেয়ে ভাই,
বন্ধ করে মূকাভিনয়,
মনের গভীর ক্ষতগুলো
সারিয়ে তোলো, হয়ে নির্ভয়।।
৭. ০৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১
comment by: কালপুরুষ বলেছেন: অপর্ণা, দারুন প্রেসক্রিপশন! নিয়মিত এমন উপদেশ-ঔষধ পেলে বা খেলে কষ্ট কারো মনে ক্ষত বাঁধার আগেই কোন বনে যে পালাবে তার দিশে পাবেনা।
৮. ০৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬
comment by: কালপুরুষ বলেছেন: সা. জা. চন্দন,
অন্য কারো লেখা হলে নিশ্চয়ই তা উল্লেখ করতাম। ওনার লেখাটা আপনার ব্লগে পোষ্ট করলে পড়ে দেখতে পারি কোথায় মিল খুঁজে পেলেন।
৯. ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: মাছরাঙ্গা বলেছেন: আমাদের প্রতিদিনকার অভিনয় অথবা চলতি জীবন। সহজ কথায় ভাল ফুটিয়েছেন।
১০. ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৮
comment by: সামী মিয়াদাদ বলেছেন: কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ।


উফফফফফ.....কি বললেন এসব?
১১. ০৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: প্রাকৃত বলেছেন: ঠিক বলেছেন আক্ষেপ রাখার কোন মানে হয় না!
১২. ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২১
comment by: শেখ জলিল বলেছেন: কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ।

..মনের কথা। হক কথা।
১৩. ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: রাগিনী বলেছেন: অনুগল্প বা অনুকাব্য দুটোই বেশ ভালো লাগে আমার

কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ।

চমৎকার...........................
১৪. ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৪
comment by: উধাও ভাবুক বলেছেন:

কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ।

সত্য এবং মনছোঁয়া।
১৫. ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: প্রণব আচার্য বলেছেন: চমৎকার পদ্য
১৬. ০৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৬
comment by: চিটি বলেছেন: কষ্ট চেপে বুকের ভেতর,
মুখে রেখে হাসির প্রলেপ;
ভালবাসার মূকাভিনয়,
করছি বেশ নেই আক্ষেপ। ...............চমৎকার ভাব

সুন্দর ছুঁয়ে থাক আপনাকে ঘিরে।
১৭. ০৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: অরন্য আগুন বলেছেন: আরে বাহ! আপনার ব্লগ তো দেখছি কবিতায় ছড়াছড়ি। আমাকে লজ্জায়ই ফেলে দিলেন।
দারুন লিখার হাত আপনার। আজ উঠতে হচ্ছে। আপনার সবগুলো কবিতা পড়ার ইচ্ছে নিয়ে। ধন্যবাদ।
১৮. ০৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৫
comment by: কালপুরুষ বলেছেন: ধন্যবাদ। সবাইকে।
১৯. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুন হয়েছে.....।
অল্পকথায় অনেক কথা.....।
আশাকরি ভালো আছেন ।
শুভেচ্ছা ।
২০. ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: অনুকাব্যের পরমাণূ অনুভূতিগুলো ছুঁয়ে গেল ...
২১. ১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৯
comment by: নািজয়া ফরহাত েজবীন বলেছেন: কালুদা তো ভাল কবিতা o লিখেন......++++++

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮৯২২৮