somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সময়

১০ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়

বাইরে প্রচন্ড রোদ। ঘড়ির কাঁটা দশটা ছুঁই ছুঁই করছে। সূর্যটা তখনো পূবের রাস্তায়। রোদের আঁচ বাসের জানালা গলে নিশ্চিন্তে বাসে বসা মানুষগুলোকে তাতাচ্ছে। বাসের পেছনের দিকের সিটে বসা দুজন তরুণ-তরুণী। দুজনেই স্মার্ট ও সুদর্শন। তরুণী বসেছে জানালার ধারে। স্বভাবতই সূর্যের কড়া রোদ তার গাল বেয়ে ঘাম হয়ে ঝরে যাচ্ছে। তাদের দুজনকে দেখে সদ্য বিবাহিত দম্পতি মনে হতে পারে- না’ও হতে পারে। দুজনের বাগদান সম্পন্ন হয়েছে এমনও হতে পারে। দুজনকে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ভাবা যেতে পারে- না’ও পারে। দুজনকে নিকট আত্মীয় বলে মনে হতে পারে- না’ও পারে। সে যাকগে। সম্পর্ক যাই হোকনা কেন সেটা জেনে কারো কোন লাভ-ক্ষতি নেই। তবে দুজনের সম্পর্ক বেশ নিবিড় সেটা অনুমান করে নেয়া যায়।

ছেলেটা যথেষ্ট কেয়ারিং। তার বাম হাতে ধরা একটা বিয়ের কার্ড। সেই কার্ড দিয়ে সে মেয়েটার গালে ছিটকে পড়া সূর্যের কড়া রোদ ফিরিয়ে দেবার চেষ্টায় রত। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছেনা। স্বচ্ছ জানালার কাঁচ বন্ধ করে রোদকে রোধ করার প্রচেষ্টাও কাজে আসছেনা। বরং বাস চলাকালীন সময়ে যে বাতাস আসে সেটাও বন্ধ। মেয়েটা গরমে ঘামছে। ছেলেটা ইচ্ছে করলে নিজে জানালার পাশে যেয়ে বসতে পারে- সেটা তার মাথায় আসেনি। মেয়েটাও অনঢ়। অগত্যা ওভাবেই বাস চলছে।

নেক্সট স্টপেজে এক বাচ্চা হকার ছেলে খবরের কাগজ বিক্রির জন্য বাসে উঠলো। তার হাতে ধরা বেশ কিছু “আমাদের সময়” ও “মানবজমিন” মিনিপত্রিকা। চীৎকার করছে, “এই যে পড়েন আইজকার সব টাটকা খবর। “আমাদের সময়” মাত্র দুই টাকা, আর “মানবজমিন” মাত্র চাইর টাকা।“ হকার ছেলেটা খবরের কাগজ বিক্রির উদ্দেশ্যে বাসের পেছনের দিকে আসতেই তার নজরে পড়লো সেই দুজন তরুণ-তরুণীর দিকে। হকার ছেলেটির এটাও নজরে পড়লো- রোদের হাত থেকে মেয়েটিকে স্বস্তি দেবার জন্য বিয়ের কার্ড দিয়ে ছেলেটা বেশ যত্ন করে বাতাস করছে।

হকার ছেলেটি এইবার তরুণটির পাশে এসে দাঁড়ালো। সিটে বসা তরুণকে উদ্দেশ্য করে বললো- “স্যার এই যে ন্যান- “আমাদের সময়”, মাত্র দুই টাকা”। পড়া শ্যাষ হইলে কাঁচের জানলা দুইটা মইধ্যেখানে আনবেন। তারপর হেই কাঁচের ফাঁকের মইধ্যে খবরের কাগজটা গুঁইজা দিয়েন। তাইলে দেখবেন রোইদও লাগবোনা আবার বাতাসও পাইবেন। আপনে কইলে আমি লাগায়া দিবার পারি। যাইবার সময় খবরের কাগজটা আবার নিয়া যাইতে ভুইলেন না। নাইলে আমি একজন কাষ্টমার হারামু। স্যার কিছু মনে কইরেন না, এখোন আমাগো সময়। পেটের ধান্ধায় কত রহমের বুদ্ধি বাইর করন লাগে। নাইলে বাঁচুম কেমনে”? সিটে বসা তরুন হকার ছেলেটির হাতে পাঁচ টাকা গুঁজে দিয়ে দিয়ে বলে- একটা “মানবজমিন” দাও।

আমার দেশের জমিনেও এমন কিছু মানবসন্তান দরকার, যারা পেটের চিন্তার সাথে সাথে অন্যের ভালও চিন্তা করতে পারে।
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×