আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভুলে থাকাঃ কল্পকথা

২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৪

শেয়ার করুন:                   Facebook

ভুলে থাকাঃ কল্পকথা

তুমি আমি একদিন প্রতীজ্ঞা করেছিলাম-দুজন দুজনকে ভুলে যাবো।
কেউ কাউকে কখনো মনে করবোনা, ভুলেও না। মাঝে মধ্যে ঝালিয়ে
দেখতাম সত্যিই ভুলে গেছি কিনা! আত্মতৃপ্তিতে বিগলিত হতে পারিনি
কখনো। ভুলে যাওয়ার কথা মনে করা মানেই তোমাকে ভুলতে না পারা।
তোমার কথা জানিনা, বলোনি মুখে। একদিন হঠাৎ ফোন করে বলেছিলে-"দেখলেতো কতটা বছর তোমাকে ভুলে আছি। ভুলেও কথা বলিনি। অথচ
একদিন ঘন্টার পর ঘন্টা কথা না বললে আমার সারাটাদিন অসহ্য লাগতো।
রাতটা নির্ঘুম কাটতো। সেই আমি আজ তোমাকে কেমন ভুলে গেছি! তুমি
কিন্তু আমাকে ভুলতে পারোনি। ফোনে আমার কন্ঠস্বর শুনে বুঝে নিয়েছিলে
আমি কে। জিজ্ঞেস করেছিলে, 'অনি কেমন আছো'। আমি জানতাম তুমি
হাজার চেষ্টা করেও আমাকে ভুলতে পারবেনা। আমিতো তোমাকে চিনি।
কী ঠিক বলিনি"? আমি চুপ করে ছিলাম। ভাবতাম মনের শুকনো শাখায়
যে পাখীর বসবাস, সে পাখী সেখানেই নীড় বাঁধে। যে পাখী বসন্তে মুখরিত
হয়, সে পাখী সবুজ অরণ্যের ছোঁয়া দিয়ে যায়। সেই পাখী একসময় শাখা
বদলায়, পুরোনো শাখায় তার ভালবাসার পরশ রেখে যায়। আমি সেই পাখীর
জন্য নিজের মনের ভেতর এক খাঁচা গড়েছিলাম। একটা স্বপ্ন দেখেছিলাম।
তাকে চিরদিনের মতো ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমার সেই
খাঁচা শুন্যই রয়ে গেল। তুমি আমার সেই পাখী হতে পারোনি, হতে চাওনি।
এক অজানা আকাশের ডাকে তুমি ডানা মেলেছিলে সুদূরে। হয়তো সেখানে
মেঘের আড়ালে ছিল সোনার খাঁচা। একদিন দুজনের হাসি গান ফুরিয়েছিল।
তুমি ডানা ঝাপটাচ্ছিলে অজানা আকাশে ওড়ার জন্য। আমার মনের খাঁচায়
তোমার থাকতে কষ্ট হবে ভেবে মুখ ফুটে কিছু বলোনি। আমি বুঝেছিলাম,
তোমার পায়ে পড়াবার মতো সোনার শিকল আমার নেই। তাই তোমাকে
বেঁধে রাখার সাহস আমার হয়নি কখনো। মনের টান না থাকলে পৃথিবীর
সব শিকলই মানুষের কাছে মাকড়সার জালের মতোই নাজুক। উড়ে যেতে
চাইলে নতুন আকাশের সন্ধানে। যে আকাশে কোন অভাবের মেঘ নেই। যে
আকাশে কোন দৈন্যতার ছায়া নেই। যে আকাশে অবারিত আলোর ঝলকানি,
জ্যোৎস্নাবিধুর ভালবাসা, হাজারো নক্ষত্রের ঔজ্জ্বল্য- সেই আকাশে তোমার
অবাধ বিচরণে আমি বাঁধা দেবার কে? কোন মায়ায় তোমায় বাঁধবো বলো?
ধীরে ধীরে তুমি উল্কার মতো মিলিয়ে গেলে সুদূরের ছায়াপথে। তুমি চাইলে
সব ভুলে যেতে। আমাকেও বললে ভুলে যেতে। আমি রাজী হয়ে গেলাম।
প্রতীজ্ঞায় বাঁধা পড়লাম দুজনে- ভুলে যাব সব অতীত। ভুলে যাবো আমাদের
সব পরিচয়। আমরা দুজন অচেনা হয়ে যাবো। কতটুকু হলাম জানিনা। তবে
এটা জানি আমাদের দুজনের আকাশ আজ ভিন্ন। ইথারের ক্ষীণ তরঙ্গে হয়তো
জুড়ে আছি দুজনে। শুনতে পাই- দেখতে পাইনা। কাছে পাই- ছুঁতে পারিনা।
একটা কথা নিশ্চিত জেনো- কাউকে কাছে না পাওয়া যদি ভুলে থাকা হয়- তবে
আমি তোমাকে কবেই ভুলে গেছি। যেটুকু মনে আছে তা তুমি নও-তোমার স্মৃতি।

(কবিতা নয়, কবিতার আদলে লেখা কল্পকথা)

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৩৭০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: মীতু বলেছেন: যেটুকু মনে আছে তা তুমি নও-তোমার স্মৃতি।

বাহ্ খুব ভাল লাগল ।

সালাম ভাইয়া ।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। শুকনো মুখে ধন্যবাদ।

২. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: আইরিন সুলতানা বলেছেন: ইন্দ্রনী সেন এর একটা গান আছে-

আজ আবার সেই পথে, দেখা হয়ে গেল...কত সুর , কত গান মনে পড়ে গেল.........বল ভাল আছো তো ? .................. আমায় ভুলে ..........


আবেগী লেখা নি:সন্দেহে ।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: তুই কি জানিস এই গানটা অরিজিন্যালি "মান্না দে"র গাওয়া? এটা আমার ভীষণ প্রিয় গানগুলোর একটা গান। হয়তো পুলক বন্দোপাধ্যায় আমার কথা ভেবেই এই গানটা লিখেছিল আর আর মান্না দে আমার কথা ভেবেই হয়তো গেয়েছিল।

হাহাহাহাহাহা.....

ইন্দ্রাণী সেন-এর গাওয়াটা শুনেছি। তবে ওঁর গাওয়া রবীন্দ্র সঙ্গীত "ভালবাসি, ভালবাসি......" বেস্ট।

৩. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: বাবুয়া বলেছেন: "ভুলে যাওয়া নয়তো সোজা, বাড়ায় শুধু সৃতির বোঝা"
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: সত্যি কথা।

৪. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: এফ আই দীপু বলেছেন: প্রতীজ্ঞায় বাঁধা পড়লাম দুজনে- ভুলে যাব সব অতীত। ভুলে যাবো আমাদের সব পরিচয়। আমরা দুজন অচেনা হয়ে যাবো। কতটুকু হলাম জানিনা। তবে এটা জানি আমাদের দুজনের আকাশ আজ ভিন্ন।
একটা কথা নিশ্চিত জেনো- কাউকে কাছে না পাওয়া যদি ভুলে থাকা হয়- তবে আমি তোমাকে কবেই ভুলে গেছি। যেটুকু মনে আছে তা তুমি নও-তোমার স্মৃতি।



সত্যিই ভুলে যাবো সবকিছু একদিন। খুব ভালো হয়েছে দাদা। কেমন আছেন?
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ভাল আছি। তোমার খবর কী? সামনে একদিন আড্ডা দিতে চাচ্ছি। রেডী থাইকো।

৫. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: ফয়সল নোই বলেছেন: তুমি আমি একদিন প্রতীজ্ঞা করেছিলাম-দুজন দুজনকে ভুলে যাবো।:)...ভাল কথা বলেছেন বড় ভাই।সময়পযোগী কথা।ভাললেগেছে এই সহজ কথা টুকুই:)
আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: ভালো লাগাতে পেরে ভাল বোধ করছি। ধন্যবাদ।

৬. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: অরথি স্বর্ণালী বলেছেন: চমৎকার কাব্যিক। কল্পকথাটি খুবই ভালো লেগেছে। প্রিয় পোস্টে রাখলাম।
৭. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: এই গানটা অরিজিন্যালি "মান্না দে"র গাওয়া? এটা আমার ভীষণ প্রিয় গানগুলোর একটা গান। হয়তো পুলক বন্দোপাধ্যায় আমার কথা ভেবেই এই গানটা লিখেছিল আর আর মান্না দে আমার কথা ভেবেই হয়তো গেয়েছিল।
-----------------------

আসলেই জানতাম না তো...
৮. ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০২
comment by: কঁাকন বলেছেন: অবিরত ভুলে থাকা আর ভালো থাকার অভিনয়
৯. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪১
comment by: আবু সালেহ বলেছেন: প্রতীজ্ঞায় বাঁধা পড়লাম দুজনে- ভুলে যাব সব অতীত। ভুলে যাবো আমাদের
সব পরিচয়। আমরা দুজন অচেনা হয়ে যাবো। কতটুকু হলাম জানিনা। তবে
এটা জানি আমাদের দুজনের আকাশ আজ ভিন্ন। ইথারের ক্ষীণ তরঙ্গে হয়তো
জুড়ে আছি দুজনে। শুনতে পাই- দেখতে পাইনা। কাছে পাই- ছুঁতে পারিনা।
একটা কথা নিশ্চিত জেনো- কাউকে কাছে না পাওয়া যদি ভুলে থাকা হয়- তবে
আমি তোমাকে কবেই ভুলে গেছি। যেটুকু মনে আছে তা তুমি নও-তোমার স্মৃতি।



তোমার আবেগী লেখা আমায় আবেগী করে তুলল....
১০. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অসাধারণ মনে হল। ভিন্ন আমেজ।
১১. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৫
comment by: মানবী বলেছেন: "তবে এটা জানি আমাদের দুজনের আকাশ আজ ভিন্ন।"

- আসলেই কি তাই? আকাশ তো একটিই মাত্র, চেষ্টা করলেই কাউকে খুঁজে নেয়া যায় তবে খুঁজে পাবার ইচ্ছেটা মরে গেলে ভিন্ন কথা!



কল্পকথা ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ কালপুরুষ।
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: আসলেওতো তাই! আকাশতো একটাই! তাহলে ভিন্ন কেন মনে হলো! ভেবে দেখতে হবে।

আসলে মানুষে চাওয়াগুলো ভিন্ন। আর মানুষের চাওয়ার কোন শেষ নেই। কথায় বলি "স্কাই ইজ দ্যা লিমিট"- তাই হয়তো সেই অর্থে চেনা জানা একই আকাশ ভিন্ন হয়ে যায়। যার যার দৃষ্টির সীমানায় তার তার আকাশ। কারো আকাশে মেঘ, কারো আকাশে রোদ; কারো আকাশে জোছনা, কারো আকাশে কুয়াশা। অবস্থান ভেদে হয়তো পাল্টে যায়। যেমন সব মানুষের জন্মপ্রক্রিয়া এক, শারীরিক উপাদান এক, গায়ের রঙের হয়তো ভিন্নতা আছে- তার চেয়েও বড় ভিন্নতা মন ও মানসিকতায়, চিন্তা-চেতনায়, ভাবনা-দৃষ্টিভঙ্গিতে। একই আকাশের মতো অবস্থান, পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভিন্নতায় মানুষও বদলে যায়।

আপনার নির্মল মনের সহজ ভাবনাটুকু নতুন করে ভাবার জন্য রেখে দিলাম। ভাল থাকুন। সুস্থ থাকুন।

১২. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৫
comment by: রামীম গিফরান বলেছেন: ভুলে যাওয়া ভালো
তার চেয়ে ভালো
কালো চোখে ডুবে যাওয়া
১৩. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২০
comment by: কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: সুন্দর হয়েছে।
১৪. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: আন্দালীব বলেছেন: হুমম। ভিন্ন। এটিই তো লেখাটির চমৎকার প্রাপ্তি।
----------------

মাকড়সার জালের সাথে "ঠুনকো" কয়েনেজ টা খুব ভালো যায়না। যদিও "ক্ষনস্থায়ী" বা "স্বল্পায়ু" ধরনের অর্থ-ই বহন করে উল্লেখিত শব্দটি।

'ঠুনকো' শব্দটি যেনবা "Fragile" গোত্রীয় কিছুর প্রকাশে বেশী যুৎসই হয়।
----------------

বা এইটা মাইনর, খুব ধর্তব্যে না-ও নিতে পারেন বিষয়টা।
শুভেচ্ছা।

২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: আপনার ব্যাখ্যাটা ভাল লেগেছে। লেখার সময় "ঠুনকো" শব্দটির প্রতিশব্দ খুঁজে পাচ্ছিলামনা। তাই এসে গেছে। বদলে দেবো।

১৫. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: সুরভিছায়া বলেছেন: 'ভুলে যাব আমাদের সব পরিচয়।আমরা দুজন অচেনা হয়ে যাব '

চেনা মানুষ অচেনার আবরনেই ঢাকে কেবল,ফিরে ফিরে আসে চেনার আদলে।
ভাল লেগেছে ।ধন্যবাদ।
১৬. ২৫ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন ঘোরের মত.......
আপনাকে অন্য রকম ভাবে খুঁজে পেলাম এই লেখায়।
soliloquy মনে হচ্ছিল।
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: তাই কী? ধন্যবাদ। তুমিও ভাল থেকো।

১৭. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০৬
comment by: শেখ জলিল বলেছেন: সত্যিকারেই কবিতার আদলে লেখা কল্পকথা...ভাল্লাগলো।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

১৮. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:২৫
comment by: আমি ও আমরা বলেছেন: একটা কথা নিশ্চিত জেনো- কাউকে কাছে না পাওয়া যদি ভুলে থাকা হয়- তবে
আমি তোমাকে কবেই ভুলে গেছি। যেটুকু মনে আছে তা তুমি নও-তোমার স্মৃতি।

----------------------------
ফিনিশিংটা দাদা ভালো টানলেন। খুব ভালো লাগল। শুধু এক জায়গা ছাড়া। "ধীরে ধীরে তুমি উল্কার মতো মিলিয়ে গেলে সুদূরের ছায়াপথে। "

ওখানে উল্কাটার জায়গায় অন্য কোন উপমা টানলে ভালো হত। একটা অগ্নিপিন্ড ই বলা যায় উল্কা কে, আর তার বেগ খুব দ্রুত। এই লিখাটায় আপনার নায়িকার সাথে এটা মানায়না দাদা। কি কারনে অন্য আকাশে ঘর বাধলো সেটা না ভেবে এটা ভাবতে পারি যে , কোন এক কারনে চলে গেলো। মেয়েরা খুব বেশী সিকিউরড থাকতে চায়। এর জন্য খুজে ফেরে ভালো অবস্থান। কিন্তু নায়িকার মনটা কিন্তু এখানে আপাত দৃষ্টিতে কোমল মনে হচ্ছে।

দাদা খুব মজা পেলাম পড়ে। শুভেচ্ছা রইল। আপনার লিখায় মন্তব্য করার সাহস দেখালাম, তবে এই গল্পের আপনি ঈশ্বর।

ওহ দাদা নতুন খুচরাংশ নামিয়েছি ব্লগে আমন্ত্রন রইল।
২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ মনযোগ দিয়ে পড়ার জন্য। আপনার সাথে এতমত "উল্কা" দ্রুতগতি সম্পন্ন, মানুষ এতো তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে না। আসলে লেখার সময় কেন জানি "উল্কা"কেই উপমা হিসাবে বেছে নিলাম। হয়তো এখানে দুজনের দূরত্ব (দূরত্বের কারণে গতি কম মনে হয়, রাতের আকাশে রকেট দ্রুতগামী হলেও আস্তে আস্তে আড়ালে চলে যায়), রহস্যময়তা (যার সম্পর্কে অনেক কিছুই মানুষের অজানা) ও ঔজ্জ্বল্য (যে স্মৃতিতে উজ্জ্বল অথচ দেখতে দেখতেই এক সময় হারিয়ে গেল) এসব কথা ভেবেই হয়তো সেই উপমাটা টানা।

ভাল লাগলো আপনার মন্তব্য।

১৯. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৯
comment by: রোডায়া বলেছেন: লেখাটা বেশ লাগলো৷

আর ইন্দ্রানীর গানটা মান্নাদের গাওয়া? খুবই অবাক হলাম, কখনো শুনিনি!
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: এটা মান্না দে'র অনেক আগে গাওয়া গানের একটা। "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...." এই গানের সমসাময়িক এই গান। যথেষ্ট দরদ দিয়ে গাওয়াটা। শুনলেই বুঝবেন। অপূর্ব গায়কি।

২০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,

একদম অন্যরকম।
খুব চমৎকার লাগলো।

:)
২১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৩
comment by: আকাশচুরি বলেছেন: +
২২. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫১
comment by: ইউনুস খান বলেছেন: কালপুরুষ কেন আলাদা এই লেখায় তা আবারও প্রমাণ হলো।

ধন্যবাদ কালপুরুষ দা।

বেশী তেল হলে আমাকে মাইনাস।

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮২৮৯