মনে কি পড়ে
০৭ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে কি পড়ে
মনে কি পড়ে?
সেই যে কবে ভীষণ ঝড়ে
দৌড়ে এলে আমার ঘরে
বিঁধলো কাঁটা তোমার পায়ে
অবাক চোখে দেখছি চেয়ে।
মনে কি পড়ে?
সেইতো প্রথম ঝড়ের রাতে
হঠাৎ ভীষণ বর্জপাতে
ভয়ে তুমি উঠলে কেঁপে
হাতটা আমার ধরলে চেপে।
মনে কি পড়ে?
শ্যাওলা সবুজ পুকুর পাড়
দোল খাওয়া ঐ বাঁশের ঝাড়
অলস সময় দুপুর বেলা
লুকিয়ে দুজন পুতুল খেলা।
মনে কি পড়ে?
একদিন পাকা গিন্নী সেজে
সর্ষে তেলে ইলিশ ভেজে
দিচ্ছো যখন আমার পাতে
তেল ছিটকে পড়লো হাতে।
মনে কি পড়ে?
দুপুরে যখন মা ঘুমিয়ে
আসতে বাড়ীর পেছন দিয়ে
মুড়ির মোয়া তিলের খাজা
মজার সেই পাঁপড় ভাজা!
মনে কি পড়ে?
সাজিয়ে খোঁপা রঙিন ফুলে
ঝুমকোলতা কানের দুলে
বলতে হেসে, “দেখতে কেমন?
নতুন কোন বউয়ের মতন?”
মনে কি পড়ে?
সেই যে সেদিন তোমার ঘরে
বাজলো সানাই করুণ সুরে
দেখছি তুমি কেমন করে
অনেক দূরে যাচ্ছো সরে।
এইতো বেশ তোমায় ছেড়ে
ভালই আছি অনেক দূরে
মনটা শুধু আটকে আছে
সেই সেদিনের তোমার কাছে।
ফেলে আসা দিনগুলো তাই
ভাবলে মনে কষ্ট যে পাই!
(ব্লগার সহেলী'র "সব ব্যথা যে ভুলিয়ে রাখে" কবিতার সূত্র ধরে)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন