অণু ভাবনা - ৮
১
রৌদ্রতাপে গা জ্বলে যায় তোমার কথায় মন,
সুখের ছায়া পাবার আশায় খুঁজছি সবুজ বন।
২
প্রেমজালে জড়িয়ে গেলাম ভ্যাদা মাছের মত,
মনের কাদায় ডুবছি আরো ছাড়াতে চাই যত।
৩
লাটিম হয়ে ঘুরছি আমি লেত্তি তোমার হাতে,
দাগ কেটেছো মনের ভেতর আটকে গেছি তাতে।
৪
একলা থাকা কষ্ট ভেবে সঙ্গী হলাম শেষে,
সব হারিয়ে বুঝে নিলাম ছিলে চোরের বেশে।
৫
মনের আকাশ মেঘলা হলে বৃষ্টি কী আর ঝরে?
ব্যথার নদী জোয়ার ছাড়াই উথাল পাথাল করে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


