দূরত্ব
আমার বাঁশীতে সুর নেই- মনটাও বেসুরো,
তুমি হঠাৎ এসে দেখালে স্বপ্নের চুড়ো;
আমি ঘুমিয়ে রইলাম দুই পাহাড়ের মাঝে,
মন হারালাম একদিন রুটিন ছাড়া কাজে।
শান্ত নদীর ঢেউ, বয়ে চলছিল ধীরে-
তুমি আমি দুজনেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত তীরে।
হাতের বাঁশীটা ফেলে দিলাম দূরে ছুঁড়ে,
এই বাঁশী আর কখনোই বাজবেনা সুরে।
বাঁশরী নিজেই আজ ভুলে গেছে সব সুর,
তাকিয়ে দেখি স্বপ্নের তুমি বাস্তবে বহুদূর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

