একটি নির্ঘুম রাত
২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি নির্ঘুম রাত
তোমার দু’চোখে ছড়ানো অথৈ জোছনা দেখে দেখেই কাটিয়ে দিলাম একটি নির্ঘুম রাত। আমার চোখের পাতায় এতোটুকু ক্লান্তি ছিলনা, ছিল জোছনার স্নিগ্ধ পরশ; একরাশ বিশ্বাসে তা ধরে রেখেছিলাম শুধু তোমাকে ভেবেই। লেকের গাঢ় সবুজ জলে দেখছিলাম ক্ষয়ে যাওয়া অসহিষ্ণু চাঁদের স্বপ্নের জলকেলি, মেঘে মেঘে ছিল আলোছায়ার লুকোচুরি। ইতস্তত ভেসেছিল জেলেদের কিছু ডিঙ্গি। পাশের বনে তখনো পাখীদের ঘুম ভাঙ্গেনি, নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিল এক স্বপ্নিল আবেশ। আমি একা একাই লেকের পাড়ের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তুমি ছিলে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর তখনো হবো হবো, দূরের মসজিদের মিনার ঘেঁঘে উড়ে যাচ্ছিল সাদা ও খয়েরী ডানার কিছু বক। জেলেদের ডিঙ্গিগুলো একে একে ঘাটে ভিড়ছিল। তোমার অলস ঘুম তখনো ভাঙ্গেনি। মাঝে মাঝে ব্যালকনি ছেড়ে তোমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছি। কে জানে, কোন স্বপ্নের চূড়া ছুঁয়ে ছিল তোমার ঘুম! তুমি চোখ মেললেই দেখতে পেতে আমার চোখে জমা ছিল এক নির্মল ভোর, একটি নির্ঘুম রাতে যা তোমার স্বপ্নকে ছুঁতে চেয়েছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন