জ্বর
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জ্বর
একা একা ভুগছি জ্বরে
প্রেমেরই কারণ,
বললে তুমি ছোঁয়াচে রোগ
শুনিনি বারণ।
নাপা খেয়ে জ্বর কমেনা
টেম্পারেচার যা আছে তাই,
বুঝতে পারি তোমার হাতের
জলপট্টি চাই’ই চাই।
হঠাৎ কেমন কাঁপতে থাকি
মুখে শুধু তোমার নাম,
ডাক্তার এসে চিন্তায় পড়ে
ওষুধে কেন হয়না কাম।
কেমন করে বুঝাই বলো
রোগ যে আমার দেহে নয়,
প্রেম ভাইরাস মনটা জুড়ে
সহজে কী ভাল হয়?
পারো যদি একবার এসে
অগোচরে দিও দেখা,
জ্বর কোথায় পালিয়ে যাবে
এমনই ওষুধ চোখের দেখা।
শুয়ে শুয়ে ভাবছি এখন
আসবে তুমি কাল বিকেলে,
জ্বর আমার পালিয়ে যাবে
তোমার কাছে একলা ফেলে।
(সেহরী খেতে উঠেছিলাম রোজা থাকবো বলে। সবাই বারণ করলো জ্বর শরীরে রোজা না রাখতে। অগত্যা কি আর করা! ভোর বেলায় একটা ছড়া লিখে ঘুমাতে গেলাম। সবাই ভাল থাকুন।)
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন