আমার বিকেলটা
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বিকেলটাতোমার হাতের মুঠোয় বৃষ্টি ছিল- আমি এতোটুকু বুঝতে পারিনি। আমার কাঙ্ক্ষিত বিকেলটা এভাবে ভিজিয়ে না দিলেও পারতে! তোমার এতো অভিমান আমি বুঝতে পারিনি। দুপুরের তপ্ত রোদে তোমার পথ চেয়ে আমি ওভাবে পুড়তে চাইনি। গাছের ছায়ার নীচে বেশ অনেকক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম- অথচ তুমি এলেনা। আমি রোদে আরো পুড়বো বলে রিক্সার হুড ফেলে বাসায় ফিরছিলাম। পিচগলা রাস্তার প্রচন্ড উত্তাপ সয়ে আরো বেশী তৃষ্ণায় কাতর হতে চেয়েছিলাম। মাথার উপর তখন এক চিলতে মেঘও ছিলনা। মনোরম এক বিকেলের স্বপ্নে আমি তখন বিভোর। আমার ঘরের বারান্দায় নিম গাছের ছায়াটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিল। আমি চুপিসারে দরজার তালা খুললাম, ছায়াটা তখনো মেঝেতে ঘুমিয়ে। একসময় ছায়াটা মিলিয়ে গেল, বুঝতে পারলাম এই বুঝি বিকেল হয়ে এলো। হঠাৎ জানালা দিয়ে এক পশলা বৃষ্টি আমাকে ভিজিয়ে দিলো! আমার সাধের বিকেলটা ভিজে একাকার হয়ে গেলো। আমি জানালার পাশে এসে দাঁড়ালাম, বাইরে তখন ঝাপসা অন্ধকার, অবিরাম বৃষ্টি হচ্ছে। কোথাও তোমার এতোটুকু সাড়াশব্দ নেই- মুঠো মুঠো শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমার বিকেলটা ভিজে সন্ধ্যা হয়ে গেলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন