তুমি আমি
তোমার ডাগর চোখে তীব্র ঘৃণার চাষ,
আমি আগাছা হয়ে জন্মালাম বারোমাস।
তোমার হাতের মুঠোয় মৃত্যু-শীতল বিষ,
আমি নীল হবো- এ তোমার আত্মঘাতি জেদ।
তোমার আচরণ কালনাগিনীর ক্ষুব্ধ ফণা,
আমি ছোবল প্রত্যাশী মামুলি এক ওঝা।
তোমার অহংকার সুনামীর প্রবল তান্ডব,
আমি উপকূলের অসহায় বিদ্ধস্ত জনপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


