ফুলবানু
২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুলবানু
(ঢাকাইয়া প্রেম কিস্সা)
ইমানে কই ফুলবানু তুই,
তুইযে আমার জানের জান;
হাচ্চারি কই, খোদার কছম,
তুইযে আমার জিন্দা পরাণ।
তরে লয়া বাইস্কোপ দেহুম,
চিড়িয়াখানায় ঘুরুম ফিরুম;
মন চাইলে ক' আছুলিয়ায়
নৌকা এউগা ভাড়া করুম।
ফুলবানু তর বাপের কাছে,
আমি কইলাম পয়গম* দিমু;
জেবের*-গয়না যা’ই লাগুক
তরে আমি সাজায়া লমু।
আমি কইলাম ঢাকাইয়া পোলা
ইমানে কই দিলডা খোলা,
বাজায়া তুই দেখবার পারোছ
পোলা আমি দারুন ছরস।
ছোনা-দানা হাতের ময়লা,
লাগলে খালি আওয়াজ দিবি;
ধোলাইখালে ব্যবছা আমার
ওজন মাপে বুইজা লবি।
একবার খালি কয়া ফালা,
হুনবার চাই তুই রাজি কিনা;
গোস্সা হইলে ইমানে কই,
জিন্দেগীতে আর ডাকুমনা।
(*জেবের = অলংকার, পয়গম = প্রস্তাব )
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন