রম্য কবিতাঃ নায়িকা সংবাদ
("নায়িকা সংবাদ" শিরোনামটা উত্তম কুমার অভিনীত একটা পুরোনো বাংলা ছায়াছবি থেকে নেয়া)
হে প্রভু, আমিও কি চাইতে পারি কভু- বাস্তবে না হোক স্বপনে,
আসুক অভিসারে ঐশ্বরিয়া রায় কিংবা সুষ্মিতা সেন গোপনে।
নিদেনপক্ষে আসে যদি গ্রেসী সিং কিংবা রানী মুখার্জী,
প্রীতি জিনতা কিংবা টাবুতেও ছিলনা এ্যালার্জি।
হে প্রভু, তুমিতো জানো এ আমার নিতান্তই সামান্য আর্জি,
চাইনিতো নিকোল কিডম্যান কিংবা এ্যাঞ্জেলিনা জোলি-
দেয়াটা তোমার মর্জি।
মনে মনে স্বপ্ন ছিল- দেখা যদি হতো পেনিলোপা ক্রুজের সাথে,
কিংবা এই পোড়া হাতটা যদি রাখতে পারতাম সালমা হায়েকের হাতে।
সোফিয়া লোরেন কিংবা মেরিলিন মনরো, ব্রিজিত ব্রার্দত
কিংবা জুলিয়া রবার্টস,
নাগালের বাইরে ছিল ওরা, ওদের চাওয়ার মতো হইনিতো স্মার্ট।
উরসুলা এ্যান্ডুজ, অড্রে হেপবার্ণ, অনিন্দ্য সুন্দরী এলিজাবেথ টেলর,
দেবীর মতোই করেছি তাঁদের পূজো তবুওতো ভুলে দেয়নিতো বর।
অজয়ের ঘর ভেঙ্গে আসুক কাজল সে আমি কখনো চাইনি,
অনেক ঘুরেছি মাধুরীর পিছে- তবুও মন তার পাইনি।
কতজনইতো এলো গেলো, একটাও কি ছিলনা আমার জন্য!
এ ক্যামন বিচার প্রভু, প্রিয়াঙ্কা চোপরাকে পেলেও জীবন হতো ধন্য।
দেবার মালিক তুমিই প্রভু, ভুলিনি কভু- তাইতো হাত পেতে চাই,
আমিশা প্যাটেল কিংবা মল্লিকা সেরওয়াত তেমনও যদি কাউকে পাই!
মধুবালা, হেমা মালিনী, জীনাত আমান, রেখা ওরাও ছিল এককালে লিষ্টে,
কত নিশি গেছে নিদহারা- শ্রীদেবী, জয়াপ্রদা, মীনাক্ষী কেউ ছিলনা অদৃষ্টে।
(বাঙালী নায়িকাদের নিয়ে পরেরবার চেষ্টা করবো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

