নীলাঞ্জনা
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীলাঞ্জনানীলাঞ্জনার নীল নয়নে নীল সাগরের গভীরতা ছিল। আমি একটুকরো নির্মল আকাশ হয়ে সামান্য একটু নীলের ছায়া ফলেছিলাম তার সেই নীল চোখে। নীলাঞ্জনার নীল চোখ আরো ঘন নীল হয়ে উঠেছিল। উচ্ছাসে নয়, যেন কোন গোপন ব্যথায়। আমি টের পেয়েছিলাম। কারণ আমার ফিকে নীল উচ্ছাসটুকু তার গাঢ় নীলের ছোঁয়ায় কালো মেঘ হয়ে উঠেছিল। নির্মল আকাশে হঠাৎ করে সেদিন মেঘ জমেছিল। ফিকে নীল আকাশটা মুহূর্তেই কেমন কালো হয়েছিল। মেঘের পরে মেঘ জমেছিল। এক সময় জমাট কালো মেঘের অভিমান ভাঙ্গলো। আকাশপুত্র মেঘের কাজলবিহীন কালো চোখ থেকে স্ফটিকের ন্যায় স্বচ্ছ বৃষ্টির ধারা যেন মাটির বুকে নেমে এলো। মাঠের সবুজ দুর্বাঘাসগুলো সজীব হয়ে উঠলো। নীলাঞ্জনার নীল চোখে তখন বৃষ্টি ছোঁবার আকুলতা। হাত বাড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেছিল ফোঁটা ফোঁটা সেই নরম, আদুরে, শীতল মুক্তোর মতো বৃষ্টির কণাগুলো। নীলাঞ্জনার নীল চোখে তখন বরফ গলবার পালা। ধীরে ধীরে মেঘেরা সরে গেল। নির্মল আকাশ তার হারানো নীল ফিরে পেল। কালো মেঘগুলো শুভ্র-সাদা পায়রার মতো আকাশে আকাশে উড়ে বেড়াতে লাগলো। অথচ সুশীতল সেই বৃষ্টিধারা নীলাঞ্জনার নীল নয়নের এতোটুকু নীল ধুয়ে দিতে পারেনি। নীলাঞ্জনা আজো সেই গাঢ় নীল ধরে আছে তার ডাগর দু’নয়নে। কোন বৃষ্টি কিংবা কাজল সেই নীলকে স্পর্শ করেনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন