অরণ্যচারী
নিস্তব্ধ রাতের শেষে
অজানা এক আশঙ্কায়
ডাহুক এই মনটা চঞ্চল হয়ে ওঠে।
কোথাও কী পেঁচার ডাক শোনা যায়?
চোরা শিকারীর ফাঁদ পাতা নয়তো অদূরে!
অনুভবের অভয়ারণ্যে বিশ্বস্ত শাখামৃগ
গোলপাতায় সংকেত লিখে পাঠায়-
ভালবাসার মিঠে জলে কুমীরের আনাগোনা,
পারাপারে সাবধান।
তবুও, শীতের পাখীদের মতো আমি
ভালবাসার উষ্ণতা খুঁজি সবুজাভ জলাশয়ে।
তুমি মৌসুমী বনাঞ্চল হয়ে আমাকে
আটকে রাখো সবুজের ফাঁদে।
আমি ভুলে যাই-
ওদিকে তখন বরফ গলবার দিন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



