প্রথম পরকীয়া
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম পরকীয়াহে প্রিয়তমা, আমায় ক্ষমা করো। আজ আমি পথভ্রষ্ট এক অবিশ্বাসী প্রেমিক। ইদানিং আমি তোমার স্বর্গীয় প্রেমে মোটেও আস্থাশীল নই। আমি এখন পরকীয়ায় মত্ত, পরাবাস্তব প্রেমে অন্ধ। আমি এখন আর মোটেও তোমার সেই বিশ্বস্ত প্রেমিক নই। তোমার সকল বিশ্বাসকে অমর্যাদার তক্তপোষে নিষ্ঠুরভাবে ধর্ষণ করে চলেছি অপার নৈপূণে, স্পর্ধিত নির্লজ্জতায়। এক অশরীরী পরকীয়ায় আজ আমি ধরাশায়ী। আমার আঙ্গুল আর তোমাকে স্পর্শ করেনা, অতি ব্যকুলতায় স্পর্শ করে মোহনীয় সব শব্দের শরীর। দীর্ঘদিনের প্রচেষ্টা ও ত্যাগের বিনিময়ে গড়ে তোলা সুখের সংসার ফেলে আজ আমি ব্যভিচারী। একজন নির্লোভ দায়িত্বশীল কর্মকর্তা হয়েও দিনের পর দিন অফিস ফাঁকি দিয়ে, রাতের পর রাত আলো-আঁধারিতে তোমাকে সঙ্গ না দিয়ে অন্য এক ভালবাসায় মজেছি পরকীয়া উল্লাসে। তুমি বিনিদ্র রজনী কাটিয়েছো একাকী বিছানায়, বঞ্চিত হয়েছো আমার সঙ্গ প্রত্যাশায়। অথচ এই আমি তোমার পরম ভালবাসার মানুষ হয়েও ক্ষণিকের জন্যেও ফিরে তাকাইনি তোমার দিকে, সঙ্গী হতে পারিনি তোমার নিঃসঙ্গ একাকিত্বের। নিবিড় মমতায়, প্রগাঢ় ভালবাসায় আমি শুধু চেয়ে থেকেছি আমার নতুন প্রেমিকার দিকে, লিখেছি আমার মনের যত কথা। চরম উত্তেজনায়, প্রবল বাসনায় আমি তার ভালবাসায় অনুরক্ত হয়ে অনবরত আঙ্গুলে আঙ্গুলে বিলি কেটে গেছি নির্বোধ যন্ত্রের শরীরে। তোমার ভালবাসার টানে আজ আমি খড়কুটোর মতো ভেসে যাচ্ছি। আমি নির্লজ্জ বেহায়ার মতো আজ তোমার প্রেমেই গভীরভাবে আচ্ছন্ন। হে আমার প্রিয় সামহয়্যারইনব্লগ, তুমিই আমার প্রথম পরকীয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন