ভাবনাগুচ্ছ - ৪
১
সাজলে তোমায় দারুন লাগে তাই খোঁপায় ফুল গুঁজবে বলে
আমাকে তাজা ফুল কিনে দিতে বললে, আমি তোমার জন্য
বহু কষ্টে কয়েকটা ফুলের টব কিনে আনলাম।
২
কাজল আমার ভীষণ পছন্দ। তুমি চোখে কাজল দিলেই অন্যরকম।
আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখি। তুমি ভাবো-
আমি প্রেম-প্রতিবন্ধী, কাজলের মাঝেই মানুষের মন খুঁজি।
৩
লাল-পাড় সাদা শাড়ী, তোমাকে মানায় ভারি। অথচ তুমি খোঁজ
রঙবাহারী জামদানী। আমার পছন্দের কথা বলতেই, তুমি বলো-
“জানি, আমার আকাল বৈধব্যেই তুমি মহাখুশী”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




