ভাবনাগুচ্ছ - ৭
১
চাপা স্বভাবের মেয়েটির হাতে ছিল চাঁপাফুলের থোকা।
ছেলেটি ছিল চপল স্বভাবের তেমন একটা ফুল চিনেনা;
ছেলেটি মেয়েটির কাছে যেয়ে বললো, বাহ্ কি সুন্দর গাঁদা।
মেয়েটি মুখে হাসি চেপে ছেলেটির দিকে তাকিয়ে বললো-
কিছু ছেলে নিজেদের স্মার্ট ভাবলেও আসলে তারা গাধা।
২
মেয়েটি আর্ট গ্যালারী ঘুরে ঘুরে চিত্র প্রদর্শনী দেখছিল।
হঠাৎ একটা ছবির সামনে দাঁড়াতেই পাশের একটি ছেলে
মন্তব্য করলো, বাহ্ কি চমৎকার তুলির টান! মেয়েটি মুখ
ঘুরিয়ে প্রশ্ন করলো, আপনি বুঝি রংতুলিতে স্কেচ আঁকেন?
৩
মেয়েটি নাচ শেষে ড্রেসিং রুমে ঢুকলো সাজসজ্জা পাল্টাতে।
একটু পরেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেয়েটি বেরিয়ে আসতেই
ছেলেটি প্রশংসার ভঙ্গিতে বললো- আপনার নাচ দেখে আমি মুগ্ধ,
কোথায় শিখলেন এমন “ভারত নাট্যম”। মেয়েটি হেসে বললো-
মনিপুরে, কারণ আমার নাচটাও ছিল বিশুদ্ধ মনিপুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





