তোমার এলোমেলো ভাবনা যত
তুমি পাহাড়কে বলো দাঁড়াতে আর নদীকে বলো ছুটতে,
তুমি জোয়ারে চাও ভাসতে আর ভাটাতে চাও ডুবতে।
তুমি সূর্যকে বলো ঘুমাতে আর চাঁদকে বলো জাগতে,
তুমি মেঘকে বলো ভাসতে আর বৃষ্টিকে বলো ভেজাতে।
তুমি জোছনার সাথে মিতালী করে রাতকে বলো হাসতে,
তুমি কোকিলের সুরে সুর মিলিয়ে বলো বসন্তকে আসতে।
তুমি মাকড়শার মতো জাল বুনে চাও প্রেমকে ফাঁদে ফেলতে,
তুমি প্রদীপের শিখা জ্বাললেই চাও পিপীলিকা হয়ে পুড়তে।
তুমি ঝর্ণার জলে পা ভিজিয়ে চাও বুনোহাঁস হয়ে খেলতে,
তুমি দিঘীর জলে ডুব সাঁতারে চাও শাপলা তুলে আনতে।
তুমি বোষ্টমির হাতে একতারা হয়ে চাও বাউলের সুর তুলতে,
তুমি সাপুড়ের মোহন বাশীঁতে চাও ফণা তুলে শুধু নাচতে।
তুমি আমার সকল সুখে ছাই হয়ে চাও পুড়তে,
তুমি যা'ই বলো মানবো সবই পারবোনা তোমায় হারাতে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


