অগোছালো ভাবনা - ২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অগোছালো ভাবনা - ২ মেঘের আঁচলে লুকিয়ে থাকুক বৃষ্টিফুল আমি কিছুতেই সেই ফুল তোমায় ছুঁতে দেবোনা। তুমি বৃষ্টির ছোঁয়া পেলেই- মেঘবালিকা হয়ে নেচে নেচে আমায় ডেকে নিয়ে যাবে ঐ দূর পাহাড়ে। আমি কিছুতেই সেই পাহাড় টপকে তোমার কাছে যেতে পারবোনা। আকাশ আলো করে চাঁদ উঠলে উঠুক, আমি জোছনার ধবল আলো নিংড়ে নেবো আমার দু’চোখের পাতায়-আমি কিছুতেই সেই আলো তোমায় ছুঁতে দেবোনা। তুমি জোছনা গায়ে মেখে জোনাক হয়ে উড়ে যাবে ঐ দূরের কাশবনে। আমি রাতের নিবিড় আঁধারে তোমায় কিছুতেই খুঁজে পাবোনা ঐ ঘন কাশবনে। বরং আধফোটা ভোরের স্নিগ্ধ আলো এসে আমার দু’চোখ ছুঁয়ে যাক- আমি যেন চোখ মেলে দেখি জানালার ওপাশে তুমি পাখী হয়ে বসে আছো জারুলের গাছে। আমি হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারবোনা জানি তবু রোজ ভোরে তুমি মিষ্টি সুরে আমার ঘুম ভাঙ্গিয়ো। তুমি আমার ঘুম ভাঙ্গানিয়া পাখী হয়ো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন