কষ্ট দেবে দাও
কষ্ট দেবে দাও-
সুখ পদ্ম ফোটেনি আজো মন দিঘীতে আমার,
নীলপদ্ম কষ্ট যেদিন ফুটবে আঁধার রাতে
চেয়ে চেয়ে দেখবে তুমি- কতনা তার বাহার!
কষ্ট দেবে দাও-
যত্নে দেয়া কষ্টে তোমার ভালবাসার প্রলেপ,
গাঢ় রঙে আঁকলে যেদিন জীর্ণ বুকের ভাঁজে
পাঁজরগুলো উঠলো হেসে তোমায় ভালবেসে।
কষ্ট দেবে দাও-
ফুলরেণুতে ঘুমিয়ে ছিলাম ক্ষুদ্র কীটের মতো,
সুবাস নিলে, আদর দিলে মুষড়ে গেলাম আমি
ফুলের মাঝেই বেঁচে ছিলাম মৃত্যু দিলে তুমি।
কষ্ট দেবে দাও-
ভালবাসায় কষ্ট আছে এমন কথা সবাই বলে,
আমিও বলি- বিশ্বাস আমার তাতেই অটুট,
তোমার দেয়া কষ্ট সবই ভালবাসার প্রতীক।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





