আমি কিছুতেই মেঘ হবোনা
হে মেঘবতী, তুমি আমাকে মেঘ হতে বলোনা- আমি কিছুতেই মেঘ হবোনা। মেঘ মানেইতো বৃষ্টি আর বৃষ্টি মানেই কান্না। আমি কান্না সইতে পারিনা, তুমি আমাকে কিছুতেই মেঘ হতে বলোনা। শরতের নীলাকাশ যতই দিক হাতছানি, আমি থামবোনা। তোমার পায়ের চিহ্ন দেখে দেখে হেঁটে যাবো দূর থেকে বহুদূর, খুঁজে নেবো কোন শ্যামল বৃক্ষের ছায়া, যেখানে তোমার মায়া জড়িয়ে আছে। আমি তোমাকে রেখে দেবো সবুজের সীমানায়। আমি পাহাড়ের কোলজুড়ে হয়ে রবো সজীব ফসিল। তবুও এই মাটি ও পাহাড় ছেড়ে আমি কখনোই দেশান্তরী হবোনা। আমি কিছুতেই মেঘ হবোনা।
সূর্যের প্রখর তাপে আমি একটুও কাতর হবোনা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে আমি মোটেও তৃষ্ণার্ত হবোনা। এই দেহ জ্বলে যায় যাক, আকাশে যদি মেঘের সামিয়ানা না’ও থাকে- তবু আমি মানবজমিনে বইয়ে দেবো ভালবাসার ফল্গুধারা। সেই ভালবাসায় তোমায় সিঞ্চিত করবো এক জনমের মগ্ন তপস্যায়। তবুও, কিছুতেই আমি মেঘ হবোনা।
আকাশ ভেঙ্গে যদি আসে ঝড়, আসে কালবৈশাখী কিংবা সিডোর, যদি আসে প্রচন্ড জলোচ্ছাস আমি একটুও ভীত হবোনা। ঝড়ের প্রলয়-তান্ডবে যদি সবকিছু দুমড়ে মুচড়ে যায় যাক, পাল্টে যাক পৃথিবীর রূপ-আমি বিদ্ধস্ত জনপদে গড়ে তুলবো নতুন বসতি। তোমার আশ্রয় ছেড়ে আমি কোথাও যাবোনা- আমি কিছুতেই মেঘ হবোনা।
যদি আঁধারে ঢাকে এই পৃথিবী, যদি আকাশজুড়ে কোন তারা না’ও জ্বলে, যদি পাহাড়ের আড়ালে লুকায় রূপালী চাঁদ- আমি ঝর্ণার জলে পা ফেলে ফেলে খুঁজে নেবো তোমাকে, ডানকানা মাছের পিছু পিছু ঠিক পৌঁছে যাবো তোমার কাছে। তুমি অবাক হয়ে তাকিয়ে বলবে, “কোথায় পেলে আমার ঠিকানা”? আমি জলের স্রোত দেখিয়ে বলবো ওইতো আমার পথের ঠিকানা। আমি মেঘ হয়ে ছুটবোনা।
যদি শ্রাবণের রাতে মনে পড়ে আমায়, যদি আকাশের কান্না আর কিছুতেই না থামে, তবে নিজের চোখের জলটুকু ছুঁয়ে দেখো- তাতে মেঘের ছোঁয়া থাকবেনা। রাতের শিশির হয়ে আমি ছুঁয়ে যাবো তোমাকে, তুমি কান্না ভুলে যাবে। আকাশের সব মেঘ নিমিষে হারিয়ে যাবে। তাইতো- আমি কিছুতেই মেঘ হবোনা।
যদি আকাশের কোল জুড়ে দেখো রঙধনুর উল্লাস, যদি মেঘ এসে হোলি খেলে যায় তোমার ভাবনার দিগন্তে। আমি মনের উঠোনে দাঁড়িয়ে তোমাকেই হাতছানি দিয়ে ডাকবো। সমুদ্রের লোনাজলে মনের কষ্টগুলো ভাসিয়ে দেবো কোন এক অজানা বন্দরে। তুমি গাঙচিল হয়ে ছুঁয়ে যাবে আমার মনের তট। আমি ভালবাসার ঢেউ ছড়িয়ে দেবো নির্জন উপকূলে। তবুও তুমি মেঘে মেঘে আমায় খুঁজোনা- আমি কিছুতেই মেঘ হবোনা।
(অনেকদিন আগে ব্লগার সহেলী'র একটা কবিতার সূত্র ধরে লেখা)
ছবিসূত্রঃ নিজের তোলা ছবির সংগ্রহ থেকে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।