ভালবাসা পুরাণ
শাহজাহান নই আমি গড়ে দেবো তাজমহল,
মজনুও নই আমি লাইলী প্রেমে হবো পাগল।
ফরহাদ হয়ে লাভ কি বলো শিরী তুমি হবেনা,
লক্ষীন্দর হলেও বুঝি সাপে আমায় কাটবেনা।
তোমার প্রেমে মরবো আমি ভাসাও যদি জলে,
বলবে সবাই প্রেমের মরা ডোবে কি আর জলে!
এক জীবনের ভালবাসায় একটি মরণ কি আর এমন!
সাত জনমের মরণ দেবো ভালবাসো যদি তেমন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


