চকলেট
ছেলেটি বেশ স্মার্ট পরিপাটি ড্রেস,
সপ্রতিভ ভাব তার হাতে সিগারেট।
হঠাৎ বলে বন্ধুকে আয় লাগি বেট্।
সুন্দরী ঐ মেয়েকে দেবো চকলেট।
ফুটপাতে দাঁড়িয়ে একা সেই মেয়েটি,
তার দিকেই হেঁটে যায় দুষ্টু ছেলেটি।
হাতে তার গুঁজে দিল ‘টবলার ওয়ান’,
বন্ধু ভাবে মেয়েটি করবেই অপমান।
হাসিমুখে হাতে নিয়ে মেয়ে সেই চকলেট,
ডেকে বলে ভাইয়া, আপনিতো ভারি লেট।
ফুলের ঐ দোকানে ফুল যিনি কিনছেন,
চকলেট পেলে তিনি ভীষণ খুশী হবেন।
(ছুটির দিনে হাল্কা কিছু লিখে মজা করলাম)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


