কাঁটাবিদ্ধ সময়ের অপার ডানায়; গায় গান ময়ূর-নৃত্যে নীড়
ভাঙা গাঙচিল, সাতরঙা জীবনের বাঁকে বাঁকে; ধূসর আয়নার
মত আজন্ম ইচ্ছের দেয়ালে খেলা করে আধফোটা চাঁদের নিথর
ছায়া; আর পতঙ্গ-কবি দূরে বসে আঁকে ছবি ভুল ভুল স্বপ্নের,
ভেসে ভেসে গহীন উজান গাঙে।
তবু বেলা শেষে ঘাটে ফেলে নোঙর অচেনা চাঁদবণিক,
বিশটাকা দরে ক্ষণিকেই কিনে নেয় গোটা চাঁদ; ফিরে গেলে
ঘরে সব সোনা-নৌকো, মুছে ফেলে পালের সকল ধার-দেনা;
আকাশের দীর্ঘ নীল ঢেউ একা সাঁতরায়ে তুলি কলরব-
রৌরবে আজ উৎসব।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

