একদিন তোমার সবুজ ললাটে এঁকেছি লাল টিপ-
লিখেছি জোছনার স্বরলিপি; অথচ তোমার কপালে
আজ দাবানল- পুড়ে পুড়ে ছাই হয়ে গ্যাছে চাঁদের
একেকটি ভ্রুণ আর বিনামূল্যে বিক্রি হয়ে যায়
কাউয়ার কাছে কোকিলের দিন বদলের গান।
ভোরের রোদের মত কোমল তোমার বুকে উর্বরতা
ফিরিয়ে দিতে একদিন ঝরিয়েছি রক্তবৃষ্টি- এনেছি
নূহের প্লাবন শিরায় শিরায়; অথচ তোমার স্তনে আজ
দুধরাজ সাপের আস্ফালন- দূরে বসে পায়ের উপর
ঠ্যাং তুলে নৃপতি চাটে মাখনের ঘটি আর তোমার
সন্তান তৃষিতই থেকে যায় অধিক জীবন।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



