কেন তবে এই পড়ন্ত বিকেলে
কৃপণ সূর্যের দ্বারস্থ হলাম?
চাইনি-
তবু বৃষ্টি ছুঁয়ে গেলো দৃষ্টি সীমানা;
ডানাভাঙা পাখিরা ঘরে ফিরবেনা
সন্ধ্যায়- আর কোনোদিন;
মেঘের সাথে সন্ধি ক'রে পাহাড়
তবু দাড়িয়েই থাকবে বহুকাল।
এবার শ্রাবণে শস্যক্ষেতগুলো
তৃষিতই থেকে যাবে অধিক পরিমাণ;
হয়তো কদম ফুটবেনা একটিও-
তবু বাণের জলে ভেসে যাবে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
তেমন কিছু কি পাওয়ার ছিলো !
কেন তবে বৃষ্টিস্নাত সূর্যের দুয়ারে
`আমি অপার হয়ে বসে আছি....'
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


