নিচ্ছে জীবনের সবক’টি গোপন নিঃশ্বাস আর হৃদয়ের গহন গলিতে
লুকিয়ে থাকা অন্ধকারের যোনীমুখে অবাঁধ আলোক-শিশ্ন যখন অপার
কামমগ্ন- ঠিক তক্ষুনি উড়ে এসে গাঁজাড়ি শকুন এক খুবলে নিল দুটি চোখ;
শকুনের ঠোঁটে ঝুলতে থাকা আমার রোদেলা-চোখ, আমার মেঘলা-চোখ
শেষবারের মত দৃষ্টি ফেরালো দখিন দরোজায়- কেউ এসে নাড়েনি কড়া?
নিঃশব্দে দিয়েছে সাড়া অচেনা এক দীর্ঘশ্বাস- ‘এখানে কেউ এসে ছুঁয়ে
যায়নি লাল নীল আঙুল, আসবেনা কেউ কখনও আর; এটি পৃথিবীর এক
পরিত্যক্ত ইতিহাস।’
স্বপ্নের জাল ছিঁড়ে চাঁদ মেলেছে পাখা অন্য আকাশে- দূরে... দূরে কোথাও
আঁধারের কানে কানে চুপিসারে শোনাচ্ছে রৌদ্রের গান; আর আমি অকূল
অমানিশার ঢেউ বুকে নিয়ে ক্রমশই ডুবে যাচ্ছি নিজেই নিজের ভেতর।
১৭/০৭/২০০৯ইং
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



