তানিম কবির, তাঁকে আমি ইস্টিশানের কবি বলেই জানি। আমি দেখছি তাঁর ধুলোল চোখে বয়ে গ্যাছে রেলপথ; সেই পথে আধখাওয়া চাঁদ নিয়ে, কোন কোন বৃষ্টিবহুল রাতে স্বাপ্নিক-হুইসেল বাজিয়ে ছুটে যায় কবিতামেইল। তানিমের একটা কবিতা ব্লগারদের উদ্দেশ্যে.......
ধুলোঘূর্ণি-১১
আদিগন্ত বিছিয়ে থাকা রেলপথ পরাধীনতার কথা মনে করিয়ে দেয়, মনে হয় দু’শো বছর প্রতীক্ষা করে ছিলাম স্বাধীনতা নয়- তোমার জন্য। হে আমার প্রেম, তুমি রক্ত আর মাংসের মাঝেই থাকো- অস্পষ্ট চিৎকার হয়ে বারবার স্বপ্নের মধ্যে আঁকো কামনার শিলালিপি। আমি আদ্যোপান্ত ক্লান্ত হয়ে ফিরে এসেছি ঘরে, দূরে... সরে সরে গেছে দেখো চাঁদ- যেন পৃথিবীর সব প্রতিবাদ লুকানো তার গোপন অভিমান আর ঘোরের সুতোয়। এই রেলপথ, পাশ ঘেঁষে চলে গেছে আল- আল বেয়ে যেতে যেতে হারিয়ে গেছে কতো আয়ুষ্কাল। সেসব বিলীন হয়ে যাওয়া বয়সের প্রতি মৃদু উপহাস ছিটিয়ে ট্রেনের হাসফাস হুইসেল বেজে ওঠে- ইঙ্গিত কুড়িয়ে নেয় কেউ, নিক। দিকবিদিক ঘনায়মান অন্ধকার- কার গন্ধ খুঁজতে যায় আর? হে আমার বিবি হাওয়া, যাওয়া আর আসার ‘নৈব চ’ বৃত্তে আটকে আছি মানুষেরা বহুকাল। কেন সঙ্গম, প্রাঙ্গণে প্রাঙ্গণে ছড়িয়ে দেয় এতো জন্মচিৎকার? কেন ফাঁদে এতো মৃত্যুর জাল? খোলো চোখ, মেলো চোখ- আসো চোখে চোখে গড়ি সঙ্গম অফুরান; নৈঃশব্দ্যের হাহাকারে আজ গেয়ে ওঠো গান।
সৌজন্যে: সলতে
সংখ্যা ৩, ফেব্রুয়ারি বইমেলা ২০০৯।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।