somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কামিকাজি
আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

শিক্ষাক্ষেত্রে ভ্যাট - অবশ্যই দেয়া উচিত। একটু চিন্তা করে দেখুন !

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষাক্ষেত্রে ভ্যাট নিয়ে দেখলাম অনেক তোলপাড় হচ্ছে। রাস্তায় অবস্থান, গাড়ি চলাচল বন্ধ। পুলিশ গুলিও চালিয়েছে।

7.5% ভ্যাট নাকি মধ্যবিত্ত পরিবারের জন্য নাকি পাহাড়সমান। যেই পরিবার ৫-৬ লাখ টাকা খরচ করতে পারেন তার সন্তানের উচ্চশিক্ষার জন্য, তার জন্য ভ্যাট দেয়াটা কতটুকু কষ্টের আমি আসলেই বুঝতে পারছিনা।

শিক্ষা নাকি বাণিজ্য নয়, এর উপর ভ্যাট বসানো যাবেনা। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা একটি বাণিজ্য। ছেলেমেয়েরা কেন প্রাইভেট ভার্সিটিতে পড়ে? জ্ঞান অর্জনের জন্য? অবশ্যই না। চাকরি পাওয়ার জন্য। অমুক ভার্সিটিতে পড়লে চাকরি পেতে সোজা, তমুক ভার্সিটিতে পড়লে প্রাইভেট ব্যাঙ্কে এপ্লাই করা যাবে। হতে চেয়েছিলেন শিল্পী, শুধু চাকরি পাওয়ার জন্য পড়লেন প্রাইভেট ভার্সিটিতে BBA। আমি নিজেও প্রাইভেট ভার্সিটিতে পড়েছি, এবং দিনের পর দিন লাইব্রেরি ফি, অমুক ফি, তমুক ফি দিয়েছি। টু শব্দটি করিনি, জানতাম লাভ হবেনা, হয়নিও।

ব্যাঙের ছাতার মতো বিভিন্ন দিকের নাম ( নাম বললাম না ) ছাড়াও আজগুবি ভার্সিটি গুলি কাদের পয়সায় চলছে? নিচতলায় কিন্ডারগার্ডেন, দোতালায় স্কুল অ্যান্ড কলেজ, তিনতলায় ইউনিভার্সিটি। এভাবেই চলছে ব্যবসা, শুধুমাত্র একটুকরো কাগজের আশায়। একটি সার্টিফিকেট। যদি চাকরির জন্য সার্টিফিকেটই কিনবেন, তাহলে ভ্যাট দিতে প্রব্লেম কোথায়?

বিভিন্ন রেস্টুরেন্ট, প্রাইভেট হসপিটাল, কলরেট এছাড়াও অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়মিত ভ্যাট দিচ্ছেন তো এখানে দিতে প্রব্লেম কি? আর ভ্যাটের টাকা তো নিজেদের দেশের কাজেই লাগছে, দিতে সমস্যা কোথায়? যে দেশের ০.২৫% মানুষ আয়কর দেয়, আপনারা সরকারের কাছে কি আশা করেন? দেশকে আমেরিকা বানিয়ে দেবে? টাকা পাবে কই? কয়দিন পরপর তো এই নাই, সেই নাই, এইটা চাই, ওইটা চাই বলে চিৎকার করেন।

কে বলেছে আপনাকে সামর্থ্য না থাকলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক ডিগ্রি কলেজ আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে ওখানে পড়তে প্রব্লেম কি? স্ট্যাটাসে লাগে? বলতে লজ্জা লাগে যে ডিগ্রি কলেজে পড়ি? প্রাইভেটে পড়ি বলতে আরাম লাগে । না?

বাঙ্গালির পাছায় কাপড় না থাকলেও চোখে সানগ্লাস চাই।

নিজেদের মাননীয় মন্ত্রীকে নিয়ে অজস্র কার্টুন, মেমে, গালাগালি, তুই তোকারি কোনটাই বাদ নাই। এই আপনাদের শিক্ষা? এই শিক্ষা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন?
আর আপনাদের প্রতিবাদের ভাষা তো দেখলাম। যদি এই হয় প্রতিবাদের ভাষা, তবে আমি ওই দলে নই।
গড্ডালিকায় গা ভাসানো অনেক আগেই ছেড়ে দিয়েছি।
দুঃখিত।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কার (একটি কপি পেস্ট প্রযোজনা)- পর্ব-০১

লিখেছেন নিমো, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৩

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

×