somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন পবিত্র কুরআনের একটি আয়াতের উপর দৃষ্টি দেই

০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কুরআনের একটি আয়াত:

سورة النحل

وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ فِى ٱلرِّزْقِ ۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ ۚ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ ﴿٧١


আল্লাহ্‌ জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তারা তাদের অধীণস্থ দাস-দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না, যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহ্‌র নেয়ামত অস্বীকার করে? (সুরা নহালঃ৭১)।


ছোট একটা প্রেক্ষাপট তুলে ধরি :

আমার বন্ধু বিশ্বজিৎ আমার বাড়ী ফেরার সময়ে আমাকে বললেনঃ আট হাজার টাকা জনাব ইব্রাহীম আমার কাছে পাবেন। আপনি বাড়ী যাচ্ছেন। আপনার পক্ষে টাকাটি নিয়ে ইব্রাহীম সাহেবকে দেওয়া সম্ভব হলে আমি টাকাটি আনার কাছে পাঠাতে পারি।

আমি বিশ্বজিৎ সাহেবের কথায় রাজি হয়ে টাকাটা নিয়ে বাড়ী এলাম। দেশ কাল পাত্র নির্বিশেষে সার্বজনিন মত হলো আমি ঐ টাকাটা ইব্রাহীম সাহেক দিয়ে দিতে দায়দদ্ধ। সব দেশের সকল মতের (মুসলমান, হিন্দু, বৌদ্ধু, খ্রীস্টান বা ধর্ম নিরপেক্ষ ব্যক্তি বা যে কোন দেশের আদালত) সকল সুস্থ লোকে এটাই বলবেন। আমি যদি ইব্রাহমি সাহেবকে ওই টাকাটা না দেই তা হলে আমার অন্যায় করা হবে।

এখন আয়াতের কথায় আসা যাক:
(ক) পবিত্র আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ পাক জীবনোপকরণে কাউকে প্রয়োজনের চেয়ে বেশী দান করেছেন।
(খ) কাউকে কম দান করেছেন তিনি।
(গ) জীবনোপকরণ যাকে বেশী দেওয়া হয়েছে সে তার বাড়তি অংশ যার কম আছে তাকে দিয়ে সমান হয়ে যাবে।
(ঘ) যদি জীবনোপকরণ বেশী প্রাপ্ত ব্যক্তি এরূপ না করে তা হলে সে খোলাখুলী আল্লাহর নিয়ামতের কৃতঘ্নতা করছে। আর এ ঘোষণা মাহান আল্লাহ পাক দিচ্ছেন।

এখন কথা হলো যারা মুসলমান নন বা ইসলামে বিশ্বাস করেন না তারা অনেক রকম কথা বলতে পারেন। কারণ তারা তো এতে বিশ্বাস করেন না। এমন কি ইসলামের মর্মকথা বুঝে না এমন কোন কোন নামধারী মুসলমান বলে ফেলবে আল্লাহ এমন শ্রেণী বৈসম্য না করলেই তো পারতেন। যারা আল্লাহতে বিশ্বাস করে না তারা আল্লাহর কাজের দর্শণ বা মর্মবাণী বুঝবে না এটাই ঠিক।

আসুন আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি, আল্লাহতে বিশ্বাস আছে দাবী করি সেই আমরা এ আয়াত মোবারকখানি কি ভাবে পালন করছি একটু ভেবে দেখি। আমরা বলে থাকি মহা নবী হযরত মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া আলেহি) এর মাধ্যমে প্রচারিত আহবানে সাড়া দিয়ে আমরা মুসলমান হয়েছি। সেই আল্লাহর ঘোষণা হচ্ছে:
যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তারা তাদের অধীণস্থ দাস-দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না, যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহ্‌র নেয়ামত অস্বীকার করে?

আমাদের সমাজে না খেয়ে খেয়ে দিনাতিপাত করবে অসংখ্য মানুষ। আর আমাদের থাকবে অঢেল সম্পত্তি। আল্লাহ বলছেন বাড়তি অংশ দরিদ্রদের দিয়ে তাদের সমান হয়ে যেতে। আমরা বলছি সমান হব কেন? আল্লাহই তো এমন করেছেন। আবার বলছি আমরা মুসলমান আছি। আ‌মার ভাবতে কষ্ট হয় - এটা আমার কাছে দ্বিমুখীতা মনে হয়।

আসুন আমরা এ আয়াতের উপর সঠিকভাবে আমল করে আল্লাহর দরবারে আমাদের নাম তার নিয়ামতের শুকরকারীদের খাতায় অন্তরভূক্ত করি।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×