somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ-ভারত "সাইবার ওয়ার" নিয়ে একটি বাকস্বাধীন পোস্ট (রি-পোস্ট)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পোস্টটি মডারেটর কতৃক ডিলিট করা হয়েছে। তাই কিছু কিছু অংশে পরিবর্তন এনে আবার পোস্ট করলাম। দেখা যাক এবার কি ঘটে।


যে আশঙ্কাটা করছিলাম সেটাই সত্যি হল। আজ (13/02/2012) সামুর ব্লগে ঢুকে দেখি শুধু হ্যাকিং আর হ্যাকিং পোস্ট। ভারতের অমুক ওয়েব সাইট হ্যাক কর, তমুক ওয়েব সাইট হ্যাক কর ইত্যাদি।
লেখাগুলো পড়ে মনের ভেতর একটা ভয় ঢুকল যে, আমরা যদি এটা শুরু করি ইন্ডিয়ান হ্যাকার রা তো আর বসে থাকবে না। তারাও পাল্টা আক্রমন চালাবে। এবং ঘটলও ঠিক তাই। দেখুন নিচের লিঙ্কটাঃ
Five Bangladeshi government websites hacked

আমাদের দেশে অবশ্যই ভাল মানের প্রোগ্রামার আছেন। তাদের স্কিল নিয়েও আমার কোন সংশয় নেই। তাদের হ্যাক করা কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট এর লিঙ্ক আপনি চাইলেই বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। সামুর রুলস এন্ড রেগুলেশনস এর জন্য আমি নামগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছি।

তারা যদি এক হয়ে কাজ না করেন তবে এই “সাইবার ওয়ার” এ আমাদের টিকে থাকার সম্ভাবনা খুবি কম।
বিশ্বের জায়ান্ট যত ওয়েবসাইট আছে তার সবখানে ইন্ডিয়ান প্রোগ্রামারদের আধিপত্য। তাদের সাথে এই মুহূর্তে টেক্কা দেয়ার মত আমরা কতটা প্রস্তুত সেটাও আরো একবার ভেবে দেখা উচিত।
আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের লিডিং পজিশন। এখানে যারা আছেন, যেমন ধরেন মিনিস্ট্রি লেভেল এ, তারা কতটা এক্সপার্ট সেটা নিয়ে বরাবরই একটা সংশয় কাজ করে। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশে চাকরি হয় লবিং এ মেধায় না। আপনি CGPA 3.8+ (scale of 4) পেয়েছেন কিন্তু আপনার CV দেখার সময় ও অথরিটির থাকবে না। কারন তারা কোন না কোন ভেগাবন্ডের চাচা-মামা-খালু। সে 2.3 CGPA নিয়েও এই রকম একটা পোস্ট বাগিয়ে নেবে আপনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে।
তা হলে ব্যপারটা কি দাড়াচ্ছে?
তার মত ব্যাকবেঞ্চার-ভেগাবন্ড কিভাবে একটা সার্ভার এর সিকিঊরিটি নিশ্চিত করবে? তার উইজার নেম থাকবেঃ abul123 আর পাসওয়ার্ড থাকবেঃ ১২৩৪৫। তার কাছ থেকে আপনি সার্ভার এর কি নিরাপত্তা আশা করতে পারেন?

এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে যে সাইবার ওয়ার এর লক্ষন দেখা যাচ্ছে তাতে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে বাংলাদেশের যত হ্যকার আছেন সবাইকে এক যোগে কাজ করতে হবে। আগে আক্রমনে না গিয়ে আমাদের বাংলাদেশী সাইট গুলোর সিকিউরিটি কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে তথ্য দিয়ে সাইট মালিকদের সাহায্য করা।

“টাইগার মেট” এর কথা কি আপনাদের মনে আছে? যিনি কিনা বাংলাদেশের google,yahoo সহ আরো বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করেছিলেন? ওনার মত হ্যাকার কজন আছেন আমাদের এখানে? হয়ত আছেন। কিন্তু আন্ডারকভার। ব্লগ ঘুরতে ঘুরতে কয়েকটি নতুন হ্যাকিং গ্রুপ এর নাম জেনেছি বেশ কয়েকদিনে যেমন - H4ck3r5 Un173d (Hackers United), 3xp1r3 Cyber Army, বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার। তাদের সবারই উচিত আমাদের দেশের সাইটগুলো আরো কতটা শক্তিশালী করা যায় তা নিয়ে সাইট মালিকদের ভালভাবে জানানো। যেন চাইলেই ইন্ডিয়ান হ্যাকাররা আমাদের দেশীয় সাইটগুলো হ্যাক করতে না পারে।

কিছু কিছু হ্যাকিং গ্রুপ সবাইকে হ্যাকিং এ প্রোরচনাও দিচ্ছেন। এমনকি কিছু টিউটোরিয়ালও দিচ্ছেন। এতে করে নতুন হ্যাকাররা প্রোরোচিত হচ্ছেন সন্ধেহ নেই। এই সব নতুন হ্যাকাররাও হয়ত অচিরেই হ্যাকিং এ নেমে পরবেন।

আমার প্রশ্নটা এখানেই।
আমাদের দেশের সেনাবাহিনী থেকে শুরু করে রাস্তার ভিখারীর মাঝে যদি ইন্ডিয়ান স্পাই থাকতে পারে তবে এই সামুর ব্লগে যে থাকবে না এটা ভাবা বোকামি। আপনি-আমি তো তাদের চিনি না। এবার ধরুন তাদের ই একজন স্পাই হ্যাকিং টিউটোরিয়াল গুলো পেয়ে নিজে কম বেশি হ্যাকিং এক্সপার্ট হয়ে গেল। এবং বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করল। অথবা সে আমাদের এই হ্যাকিং প্লান ইন্ডিয়ান হ্যকারদের কাছে লিক করল। তাতে করে ক্ষতিগ্রস্ত হলাম আমরা নিজেরাই।

ব্যাপারটা তখন অনেকটা "খাল কেটে কুমির আনা" এর মত হয়ে যাবে।

ব্লগ কিংবা সামাজিক সাইটগুলোতে এভাবে ডেকে এনে "হ্যাকার" বানাতে গেলে আমরাই "সাইবার ক্রাইম" করার অপরাধে অপরাধী হব। অথবা তাদের মধ্যেও থাকতে পারে কিছু টিকটিকি(স্পাই) যারা পারতপক্ষে আমাদেরই ক্ষতি করবে।

[ পোস্টটি একান্তই আমার ব্যক্তিগত চিন্তা থেকে লেখা। ]
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×