অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি।...
আর এস এস ফিড

আমার প্রিয় পোস্ট

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র"

"বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা"

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২১ |

শেয়ারঃ
2 0


অবশেষে সমাপ্তি ঘটল বহুল আলোচিত-সমালোচিত বাংলাদেশ-ভারত সাইবার ওয়ার যা কিনা "অপারেশন ইন্ডিয়াঃ ফেজ - ২" নামে পরিচিত ছিল।
এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল Bangladesh Black HAT Hackers। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরো কিছু বাংলাদেশী হ্যাকার গ্রুপ H4ck3r5 Un173d (Hackers United), 3xp1r3 Cyber Army, বাংলাদেশ সাইবার আর্মি এবং আমাদের মত সাধারণ কিছু মানুষ। আন্তর্জাতিক কিছু হ্যাকার গোষ্ঠী এ সময়ে বাংলাদেশকে তারা নৈতিক সমর্থন জানায়।

বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস তাদের ফেসবুক ফ্যান পেজে নতুন আপডেট এর মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা জানান। নিচে তাদের ব্রিফিং হুবহু তুলে ধরা হল।

সাইবার যুদ্ধের সমাপ্তি ঘোষণা :
আমরা এতদিন ধরে যে সাইবার যুদ্ধ পরিচালনা করেছি সেটি ছিল সীমান্ত হত্যা বন্ধের দাবীতে। আমরা ভারত সরকারের কাছে আমাদের দাবী সুষ্ঠুভাবে তুলে ধরতে পেরেছি আমাদের নতুন ধরণের প্রতিবাদের মাধ্যমে। ফলশ্রুতিতে ভারত সরকার সীমান্ত হত্যা বন্ধে পূর্ণ আশ্বাস দিয়েছে। আমরা বলতে পারি, যে উদ্দেশ্যে আমাদের সাইবার যুদ্ধ শুরু হয়েছিল তা অনেকটাই সফল। এখন আমরা ভারত সরকারের কাছ থেকে আরেকটি আনুষ্ঠানিক ঘোষণা দেখতে চাই, সীমান্তে আর কোন লাশ নয়।কিছুটা হলেও একটা ঘোষণা পাওয়া গেছে, আমাদের উদ্দেশ্য তাই অনেকটাই সফল। এখন আনুষ্ঠানিকভাবে আমরা সাইবার যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছি। লাখ লাখ মানুষের সমর্থন পেয়ে আমরা সাইবার যোদ্ধারা অভিভূত। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এভাবে আবারও এক প্লাটফর্মে পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা করছি। যদি দেশের বৃহত্তম স্বার্থে, দেশের নাগরিকদের স্বার্থে যদি আমাদের আবার কখনো যুদ্ধে নামতে হয় তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো।

ভারতীয়দের সাথে আমাদের অন্যায়ের প্রতিবাদ যুদ্ধ শেষ হয়েছে এ কথা বলব না । তবে এইবার আমাদের নিজের দেশকে পরিবর্তন করার সময় এসেছে ,ভারতীয় পণ্য বর্জন , ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ । নিজেদের সংস্কৃতি ধরে রাখার এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আমরা চালিয়ে যাব ।

বিপ্লব কখনো বৃথা যায় না >>>>> বিকল্প প্রতিবাদের জয় হোক
জয় আমার মাতৃভাষা
জয় আমার মাতৃভূমি
জয় বাংলাদেশ
বাংলাদেশ চিরজীবী হোক


যুদ্ধের সারসংক্ষেপঃ
১২ ই ফেব্রুয়ারি ২০১২ মাঝ রাত (আনুমানিক) ভারতের কাছ থেকে এই যুদ্ধের ঘোষণা আসে। প্রতিবাদে বাংলাদেশী হ্যাকাররা প্রতিরোধ ও পাল্টা আক্রমন শুরু করে। ভারতের মোট হ্যাক হওয়া সাইট এর সংখ্যা ২৫০০০(+) [ তথ্যসুত্রঃ বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারস]। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সাইট হল - বিএসএফ, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, কয়েকটি দেশে ইন্ডিয়ার এমব্যাসি, কিছু ম্যাগাজিন, কয়েকটি টিভি চ্যানেল, কিছু পারসোনাল ওয়েবসাইট এমনকি কিছু পর্ণ সাইট। হ্যাক হওয়া থেকে বাঁচতে কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট সাময়িক বন্ধ রাখা হয়। এছাড়াও লিক করা হয় ফেসবুক, ইয়াহু, গুগলসহ বেশ কিছু অ্যাকাউন্ট এর ইউসার নেম ও পাসওয়ার্ড।
ভারতও এই সময়ে বাংলাদেশী কিছু ওয়েবসাইট হ্যাক করে যার মধ্যে ছিল জাতীয় লাইব্রেরী, জাতীয় শিক্ষাবোর্ড এর মত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।

যুদ্ধের ফলাফল বিচারে গেলাম না। তবে আপাতত এতটুকুই প্রত্যাশা -
সীমান্তে নির্বিচারে বাংলাদেশী হত্যা বন্ধ হবে।

 

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৯টি মন্তব্য

১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪০

অরন্য জুয়েল বলেছেন: বিপ্লব কখনো বৃথা যায় না

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৪

লেখক বলেছেন: এবার কথা অনুযায়ী কাজ করলে হয় বিএসএফ।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য

২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৪

নিশাচর নাইম বলেছেন: সাইবার যোদ্ধাদের স্যালুট।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১০

লেখক বলেছেন: আমিও দিলাম স্যালুট :)

৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৮

শিবলী১২৩ বলেছেন: আচ্ছা, আমি কিন্তু একটা জিনিসের ব্যাপারে এখনো কনফিউজড, ভারত কি অফিশিয়ালি কোন ঘোষণা দিয়েছে যে তারা আর বর্ডার কিলিং করবে না?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৪

লেখক বলেছেন: বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যকারস কয়েকদিন আগে তাদের ফ্যান পেজ এ ঘোষণা দিয়েছিল যে তারা বিএসএফ এর হ্যাক হওয়া কিছু CONFIDENTIAL তথ্য প্রকাশ করে দিবে। এর পর থেকেই সম্ভবত বিএসএফ এর সাথে কোন সমঝোতা হয়েছে।

৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৬

মেলবোর্ন বলেছেন: আওয়ামী লীগ আমলে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন তাই আর হ্যকিং করা পুলাপাইনের পরধান মন্ত্রিরে পত্র
Click This Link

৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৯

মেলবোর্ন বলেছেন: উপরের লিংক ভুল দিসিলাম এটা হবে Click This Link

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১০

লেখক বলেছেন: ব্যাপক লিখছেন ভাই। সাবধান !!!! আবার (বে)ড্রুম- হত্যার শিকার হইয়েন না যেন :P

৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৭

ইমু ৪৬৮ বলেছেন: Bangladesh Black HAT Hackers কিসের ভিত্তিতে এই যুদ্ধ সমাপ্তি টানল তা আমার এখন পর্যন্ত জানা হয় নি। তাছাড়া আমাদের এই বিষয় ছাড়াও আরও অনেকগুলো গুরুত্তপূর্ণ দাবী সহ পরবর্তীতে কিন্তু যোগ হয়েছিল সেগুলোর কি অবস্থা ??

আমাদের এমন কি সাফল্য অর্জন হল যে যুদ্ধ/সগ্রাম/এক্টিভিটিজ বন্ধ করতে হবে???প্রয়োজনে যুদ্ধ শিথিল হতে পারে...

আমাদের এত সহজে ওদের বিশ্বাস করা উচিত নয়.........।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১২

লেখক বলেছেন: “যদি দেশের বৃহত্তম স্বার্থে, দেশের নাগরিকদের স্বার্থে যদি আমাদের আবার কখনো যুদ্ধে নামতে হয় তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। ভারতীয়দের সাথে আমাদের অন্যায়ের প্রতিবাদ যুদ্ধ শেষ হয়েছে এ কথা বলব না ।“

পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে ভারত কি করবে না করবে তার উপর।
আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই। :(

৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২১

একজন বাউন্ডুলে বলেছেন: সাইবার যোদ্ধাদের স্যালুট

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৭

লেখক বলেছেন:

[নাইম ভাইএর ছবিটা কপি মারলাম]

৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০২

জানতেএলাম বলেছেন: তবে এইবার আমাদের নিজের দেশকে পরিবর্তন করার সময় এসেছে ,ভারতীয় পণ্য বর্জন , ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ । নিজেদের সংস্কৃতি ধরে রাখার এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আমরা চালিয়ে যাব । বিপ্লব কখনো বৃথা যায় না

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ভীষণ ঠ্যাকায় না পরলে আমি ভারতীয় পণ্য কিনি না। আর টিভি এর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় আছি। আপাতত আস্থা ভোটে হেরে গেছি । রিমোটের দখল এখনো আম্মা আর আপুর দখলে /:) /:)

৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১০

শিপু ভাই বলেছেন: সাইবার যোদ্ধাদের স্যালুট।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২০

লেখক বলেছেন: স্যালুট আমার পক্ষ থেকেও

১০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৫

জাহিদ মজুমদার বলেছেন: তবে এইবার আমাদের নিজের দেশকে পরিবর্তন করার সময় এসেছে ,ভারতীয় পণ্য বর্জন , ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ । নিজেদের সংস্কৃতি ধরে রাখার এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আমরা চালিয়ে যাব । বিপ্লব কখনো বৃথা যায় না >>>>> বিকল্প প্রতিবাদের জয় হোক জয় আমার মাতৃভাষা জয় আমার মাতৃভূমি জয় বাংলাদেশ বাংলাদেশ চিরজীবী হোক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: নির্ভেজাল সত্য

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন