বিস্তীর্ণ আকাশ
ধূ ধূ প্রান্তর
মাঠের পর মাঠ পেরিয়ে কখনও
ঘাস ফুল নদী
তারই মাঝে হাত ধরে বসে থাকা।
সিমি বললো, এ সুবিশাল আকাশের নীচে
কোথাও কী জায়গা হবেনা আমাদের?
শুভ্র বললো, ছোট্ট একটা ঘর আছে
ছাদ নেই, নেই মার্বেল পাথরের মেঝেও
তবে মজবুত খুঁটি
কোনও সিডরই তোমাকে উড়িয়ে নিতে পারবেনা।
আর যখন তখন তুমি
আকাশ দেখতে পাবে,
গুনতে পারবে তারাও।
বাড়ির রং রংধনু
ইচ্ছেমতো আলোর রঙে নেচে উঠবে তোমার শরীর।
শুধু মৃত্যুই পারে
এ ঘর থেকে তোমাকে তাড়াতে।
সিমি বিশাল আকাশের নীচে
জায়গা হবে কিনা জানিনা,
কিন্তু আমার হৃদয় নামক ঘরে
তুমি নিশ্চিন্তে ঘুমুতে পারবে।
শুভ্র সিমি তোমাদেরকে বলছি
তোমাদের ঠিকানায় লেখা হয়ে গেছে কবিতা
তাই ভালোবাসার ছোঁয়ায় সিক্ত হোক সিমির শুভ্রতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

