একজন অ্যাডওয়ার্ড স্ট্যাফোর্ডের হেঁটে হেঁটে আমাজন জয়
সূত্র: দৈনিক প্রথম আলো ১০ আগস্ট ২০১০
মূল খবর
হেঁটে হেঁটে আমাজন জয় করার পথে সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্ট্যাফোর্ড । হিংস্র জন্তু-জানোয়ার, অ্যানাকোন্ডা সাপ, কুমির, বিষাক্ত কুঁচে, বিচ্ছু, ভয়ংকর আদিবাসী—এসবের কিছুই আটকাতে পারেনি তাঁকে। প্রতি পদে মৃত্যুর ঝুঁকি আছে জেনেও আড়াই বছর ধরে তিনি হেঁটে চলেছেন মহাবিপদসংকুল আমাজন নদীর পাড় ধরে।
পেরু থেকে ২০০৮ সালের ২ এপ্রিল হাঁটা শুরু করেছিলেন। ৮৫৯ দিন টানা হেঁটে গত সোমবার তিনি উত্তর ব্রাজিলে এসে পৌঁছান। আর মাত্র কয়েক মাইল। এটুকু পথ পাড়ি দিলেই তিনি হবেন বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি একা ছয় হাজার ৪০০ কিলোমিটার আমাজনের তীর হেঁটে এসেছেন।
৩৪ বছর বয়সী স্ট্যাফোর্ড গত সোমবার বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এর আগে কেউ এ ধরনের অভিযানে নামেনি। সে কারণে আমি এটা করছি।’ তবে এ অভিযানের মধ্য দিয়ে আমাজনের জঙ্গল ধ্বংস প্রতিরোধে সচেতনতা তৈরি হবে বলে তিনি আশা করেন।
স্ট্যাফোর্ড জানান, তিনি এবং তাঁর এক বন্ধু ২০০৮ সালের ২ এপ্রিল পেরুর দক্ষিণ উপকূল এলাকা থেকে হাঁটা শুরু করেন। কিন্তু তিন মাসের মাথায় তাঁর সঙ্গী রণে ভঙ্গ দেন। দমে না গিয়ে স্ট্যাফোর্ড একাই হাঁটতে থাকেন। মাঝে মাঝেই তাঁকে ভয়ংকর সব জলাভূমি সাঁতরে পাড়ি দিতে হয়েছে। এসব এলাকার জলায় অজস্র প্রজাতির সাপ ও বিষাক্ত প্রাণী রয়েছে। পেরুর জঙ্গল পথে হাঁটতে হাঁটতে স্ন্যাচেজ রিভেরা নামের এক বনকর্মীর সঙ্গে স্ট্যাফোর্ডের পরিচয় হয়। এরপরই রিভেরা তাঁর সফরসঙ্গী হন।
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তাঁরা পেরুর এক আদিবাসী গোত্রের হাতে আটক হন। ‘সাদা চামড়ার বিদেশি’ বলে তারা তাঁদের হত্যা করতে উদ্যত হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁরা তাঁদের উদ্দেশ্য ব্যাখ্যা করে শর্ত সাপেক্ষে ছাড়া পান।
স্ট্যাফোর্ড বলেছেন, এই অরণ্যসংকুল দীর্ঘ পথে যেখানেই রাত নেমেছে, সেখানেই তিনি তাঁবু ফেলে ঘুমিয়ে নিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত তাঁকে প্রায় ৫০ হাজার মশার কামড় খেতে হয়েছে। মাঝে মাঝেই খাবার ফুরিয়ে যাওয়ায় এবং অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বিপদে পড়তে হয়েছে।
স্ট্যাফোর্ড আরও বলেছেন, আড়াই বছর ধরে হাঁটা ছাড়া তিনি কোনো কাজই করেননি। এই পদযাত্রায় তাঁর খরচ হয়েছে এক লাখ ডলার। অবশ্য বিভিন্ন কোম্পানি স্পন্সর হিসেবে এ খরচ বহন করেছে। তিনি বলেছেন, যাত্রাপথে তিনি আমাজন জঙ্গলের বহু জায়গায় বন উজাড় করার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি এ বিষয়ে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
২০১১ সালের সেপ্টেম্বরে তিনি আরেকটি অভিযান শুরু করবেন। তবে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।