শাবাশ বাংলার মেয়েরা!!!!
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। এই কথাটা প্রায়ই শোনা যায়। তবে এটা যে আর কথার কথা নয় তা আজ প্রমানিত হোল। আমাদের পুরুষরা যেখানে বিগত ৪০ বছর ধরে ক্রিকেট খেলেও বড় দলগুলোকে হারাতে পারে না, সেখানে মাত্র ১০ বছর ধরে খেলে আমাদের বাঘিনীরা অনায়াসে পাকিস্তানকে হারিয়ে দিল।
পাকিস্তানকে হারিয়েই দিয়েছে বাংলাদেশ! এখানে বলে রাখা দরকার পাকিস্তান মহিলা দল কিন্তু টেস্ট মর্যাদা প্রাপ্ত যেটা বাংলাদেশ মহিলা দল এখনো অর্জন করতে পারেনি। আজকে আমি মোটেও মন খারাপ করছিনা। সালমা খাতুন, জাহানারাদের অনেক অভিনন্দন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সরকারের উচিৎ মহিলা ক্রিকেট দলের প্রতি একটু মনোযোগ দেয়া। হয়তো আর কয়েক বছর পর এরাই দেশকে বিশ্ব কাপ উপহার দেবে। আর আমদের যেইসব আপামনিরা চোখে সানগ্লাস আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ছেলেদের ফুটবল আর ক্রিকেট ম্যাচ দেখতে যান, খেলা না বুঝলেও আফ্রিদি, মেসিকে দেখার জন্য মাঠে আসেন তারা অন্তত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলা দেখা উচিৎ। তাতে আমাদের মেয়েরা কিছুটা হলেও উৎসাহ পাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন