আমার প্রিয় পোস্ট

সচিত্রে বিডিআর এর একটি অপারেশন: আমাদের ঘামে আমদানী করা জ্বালানী চলে যাচ্ছে পাশের দেশে। প্রশাসন নির্বিকার

১১ ই মে, ২০০৯ দুপুর ১২:২৫

শেয়ারঃ
0 3 0


গত ২মে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে বিডিআরের একটি অপারেশনের কয়েকটি ছবি।


এটি একটি তেলের অবৈধ গোডাউন। এখান থেকে চোরাকারবারীরা তেল পাচার করে।

আমদানী করা তেল চট্টগ্রাম পোর্ট থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের পাশে এইসব গোডাওনে প্রতি ট্রাক থেকে ২/৩টি ড্রাম ড্রাইভাররা বিক্রি করে দেয়।


মহাসড়ক থেকে এখানে সীমান্ত মাত্র ৫০০গজের ভিতর।


একশ্রেণীর চোরাকারবারী আমাদের কষ্টার্জিত ভ্যাটের টাকায় কেনা এসব মূল্যবান জ্বালানী পার্শ্ববর্তী দেশে পাচার করে দিচ্ছে নাম মাত্র দামে।


সরকার যেখানে ভর্তূকি দিয়ে এসব জ্বালানী মধ্যপ্রাচ্য থেকে আমদানী করছে সেই সময় ভারতে এসব জ্বালানী তেলের দাম বেশি হওয়ায় চোরাকারবারীদের সহায়তায় এসব মূল্যবান জ্বালানী সেদেশে চলে যাচ্ছে।


এই গোডাওনের মালিক জনৈক খোরশেদ আলম ও ম্যানেজার পলাতক রয়েছে। ফোনে আলমকে বিডিআর অপারেশন অফিসার মেজর নাইম জিজ্ঞেস করেন তোমরা যে এই সব করছো তোমাদের ডকুমেন্ট আছে কি না? সে খুব নির্ভয়ে মেজর নাইমের কাছে জানতে চায় আপনারা কি চৌদ্দগ্রাম থানা থেকে, নাকি ডিবি থেকে এসেছেন?


স্থানীয় আইন শৃংখলা বাহিনী এসব অবৈধ অপকর্মে জড়িত রয়েছে।


এই গোডাওনের অবস্থান মহাসড়ক থেকে মাত্র ২০গজের মধ্যে


গোডাউনে রয়েছে বিপুল পরিমান পেট্রোল, বিটুমিন (পিচধুনা), কালো তেল, ডিজেল, পোড়া মবিল সহ বিভিন্ন প্রকার জ্বালীনী তেল।

 

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৬
ট্র্যানজিস্টার বলেছেন: হেহ, সীমান্তরক্ষা আর কাকে বলে!

দেখেন এর পেছনে বিডিআরের উপরের হাতও হয়তো থাকতে পারে.... এরা একজন আরেকজনকে মারে মারামারি করে, কিন্তু তেল চুরি আর থামে না।

ধন্য দেশপ্রেমিক নির্ভীক বলীয়ান চোর ছ্যাঁচড়া অপদার্থ অপ্রয়োজনীয় বাহিনী!
১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: সেটা বিডিআর কর্মকর্তারাও স্বীকার করেন যে, তাদেরও সীমাবদ্ধতা আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ

২. ১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৬
চাচামিঞা বলেছেন: It seems Dishonesty is the best policy according to our administration
১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩. ১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৭
গিফার বলেছেন: এইডা তো টিভিতেই দেখাইছিল।
১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: সেটা আমিই দেখাইছি।

ধন্যবাদ, আপনাকে

১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: হুম, তাই!

১১ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: ছবি দেখেই কাত হয়ে গেলেন। শুনুন দেশকে তো অনেক ভালোবাসেন তাই না, আসলে কি মাঠে কাজ করলে মনে হয় দেশটা কোন সরকারে চালাচ্ছেনা, অর্থাৎ যে যেভাবে পারছে সরকারি সম্পদ লুটে পুটে নিচ্ছে। আর মিডিয়া! সম্পাদক বা নিউজ এডিটর কে হ্যালো করে বখশিষের কথা বললে সব নিউজ kill হয়ে যায়।
এই হল দেশের অবস্থা

৬. ১১ ই মে, ২০০৯ দুপুর ১:১২
শরীফ উদ্দীন বলেছেন: বঙ্গবন্ধৃর নামে প্রচলিত একটা বেশ মজার কিন্তু তিক্ত উক্তি বাজারে আছে। আমি ঠিক জানি না এটা সত্যই তার কি না। উক্তিটা হল তিনি না কি স্বাধীনতার পর আক্ষেপ করে বলেছিলেন --- অনেক দেশ অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ পায়, আর আমি কিনা পেয়েছি একটা চোরের খনি।" আসলে তিনি এই কথা বলুক আর না বলুক কথাটা আমাদের দেশের জন্য সত্যই চরম বাস্তব। এদেশের প্রতিটা বালুকণার মাঝে মিশে আছে চুরি আর দুর্ণীতি। সেখান থেকে আর ভাল কিই বা আশা করা যায়!!
৭. ১১ ই মে, ২০০৯ দুপুর ১:১৯
গিফার বলেছেন: ওহ আপনি হেই দিগন্তের রিপোর্টার ?
১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: অপরাধ করেছি মনে হচ্ছে?

৯. ১১ ই মে, ২০০৯ দুপুর ২:২১
সোহানী বলেছেন: লেখক বলেছেন: ছবি দেখেই কাত হয়ে গেলেন। ....... ভাই কোথায় যাবো, আমি যে সেক্টরে কাজ করছি তার দূর্নীতি তো শত কোটি টাকা। কারে কি কমু কোন।
১০. ১১ ই মে, ২০০৯ দুপুর ২:৩৬
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে খুব একটা অস্বাভাবিক না! আমরা কি আর শুধু শুধুই দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করেছি!
১১. ১১ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৪
তিথী ও টাটা বলেছেন: আপনি আগের লিখায় একটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমি এখন কোট করছি,
' লেঃ কর্ণেল ফখরুদ্দিন এর মোবাইলে একটি ফোন আসে তাতে জানানো হয় গুদামটি চৌদ্দগ্রাম থানা ছাত্রলীগের ছেলেরা নিয়ন্ত্রণ করে। তাই তারা যেন বিশেষ অনুরোধে চলে যান। তারপর মেজর নাইম তাকে আননোন নাম্বার না ধরতে অনুরোধ জানান। কারন স্থানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগ নেতা মুজিবুল হক মুজিব।'

এখানে মুজিব সাহেবের বিষয়টা ঠিক বুঝলাম না.......

১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: ফোনগুলো ছিল উপর থেকে কিছু সুপারিশ। আর তাই হুইপ মুজিব সাহেবের কলের বাকী ছিল।
আমি এক লিখায় জানিয়েছিলাম, শহরে এলজিইডি ভবনে টেন্ডার দখলের সময় ছাত্রলীগের দু্ই নেতাকে বাহার ভাইয়ের ফোনের পর পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ঐ থানায় ফোন করেন হুইপ মুজিব ভাই কারন ছেলেগুলো বাহার ভাইয়ের পোলাপানদের ডিস্টার্ব করছিল। তারপর পুলিশ হুইপের প্রতি সম্মান দেখিয়ে তাদের ছেড়ে দেয়।

১২. ১১ ই মে, ২০০৯ বিকাল ৫:১৩
আকাশ_পাগলা বলেছেন: সবাইকে জানিয়ে ভাল করেছেন ভাই।
টিভিতে মিস হয়ে গেসিল, এখন জানলাম।
১৩. ১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
শিট সুজি বলেছেন: এই সব চোরাবাজারীদের পিছন দিয়ে বাশ দেওয়া দরকার।
১৪. ১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১২
তিথী ও টাটা বলেছেন: মুজিব সাহেবকে তো সৎ লোক হিসাবেই জানতাম কিন্তু উনি অন্যায় কাজের জন্য ফোন করেন কেন??
আর বাহার বা, মুজিব এর ফোনের পর চোরদের ধরতে হবে বা, মুক্ত করে দিতে হবে এতে প্রমান হয় পুলিশ বা, আইন এ দুজনের কথা মত চলছে কুমিল্লায় ......
১১ ই মে, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: আপনি অনেক জানেন কিন্তু প্রকাশ করছেন না। আর এই সব ঘটনাগুলো শুধু কুমিল্লায়ই নয়। সারা দেশেই ঘটছে।

মুজিব সাহেব ব্যক্তি হিসেবে খুব সাধারণ। চলাফেরাও সাধারন মানুষের সাথে। কিন্তু আপনার হাতে যখন ক্ষমতা আসবে তখন সে ক্ষমতা নিজেদের কর্মীদের জন্য ব্যবহার করবেননা তা কি হয়?

আসলে এগুলো আমাদের বাংলাদেশী মানুষের চরিত্রের ধারাবাহিকতা। কোথাও কোন পরিবর্তন নেই। শুধু খোলসটা পরিবর্তন হয়েছে।

১৫. ১২ ই মে, ২০০৯ ভোর ৬:০৪
তিথী ও টাটা বলেছেন: মুজিব সাহেবের ছেলেদের কেন চোরা কারবারীর ব্যবসা করতে হবে দেশে কি কোন ভাল ব্যবসা নেই
ব্যবসা করুক দোষের না কিন্তু দেশ বিরোধী ব্যবসা কেন ??
এদের মুখোশ খুলে দেওয়া উচিত
আপনি সাংবাদিক হলে এখনই শুরু করে দিন, সৎ পথে থাকলে বড় সাংবাদিক হতে পারবেন একদিন,কি বলেন
১২ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: আপনি কি জানেন আজ যে সংসদে সাংসদরা বসে আছেন নির্বাচনের সময় তাদের যে খরচ ছিল সেটা তাদের ব্যাংক ব্যালেন্স থেকে নয়। সেটা আমি শুধু সরকার দলীয় বা বিরোধী দল কাউকেই বিশেষ ভাবে ইঙ্গিত করছি না। সবাইকেই বলছি। কারন কিছু অদৃশ্য তাদের স্বার্থ হাছিলের জন্য প্রার্থীদের পিছনে বিনিয়োগ করেছে। এবং এখন সে বিনিয়োগ এর ফল নিচ্ছে। অতএব সব ভালো মানুষ যারা এমপি হয়েছেন জেনেও অনেক অপরাধ যেন দেখছেন না। কারণ যার অপরাধের বিচার করবেন তার আজকের অবস্থানের পিছনে সেই অপরাধীর অবদান রয়েছে।
আর সাংবাদিকতা দিয়ে সব সংকীর্ণতা ও অপরাধ বন্ধ করা সম্ভব নয়। কারণ এখানেই বড় সমস্যা। সাংবাদিকতাও আজকের সময়ে আরেকটি অপরাধ। আর সেই অপরাধ জেনেও নিজকে কিছু করার প্রচেষ্টা বৈ আর কিছুই নয়।
সাংবাদিকতায় সৎ থাকলে বাসা ভাড়া দেয়াও কঠিন হয়ে পড়বে তাই শুধু সাংবাদিকতা এখন সততার পেশা নয়। পেশার সাথে কিছু পরিবর্তনের নেশা। বিশেষ করে মফস্বল জেলা থেকে...........

১৬. ১২ ই মে, ২০০৯ ভোর ৬:১৩
আলিফ মাহমুদ বলেছেন: সে খুব নির্ভয়ে মেজর নাইমের কাছে জানতে চায় আপনারা কি চৌদ্দগ্রাম থানা থেকে, নাকি ডিবি থেকে এসেছেন?

চৌদ্দগ্রাম থানা আর ডিবি? কার রেট কত সেইটা কয় নাই?
১২ ই মে, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: সেটাও লিখতে হবে। বুঝে নিননা ওসি থাকা অবস্থায় যদি ঢাকা শহরে ফ্লাট করা যায়, প্লট কিনা যায় তাহলে রেটটা কত হতে পারে।
আমি এক সাব ইন্সপেক্টরকে জানি সে সিভিল ড্রেসে নিজের মাইক্রো নিয়ে বেড়ায়।

১৭. ১২ ই মে, ২০০৯ সকাল ১১:৪৮
সচেতন বলেছেন: আচ্ছা এই সমস্ত অপরাধে জড়িত কিছু ধরে ফাঁসি দেয়া যায় না?
১২ ই মে, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: ফাঁসি দিলে যে আরেকজন সেই অপরাধে আসবেনা তার নিশ্চয়তা কে দিবে?

১৮. ১২ ই মে, ২০০৯ সকাল ১১:৫৬
গিফার বলেছেন: আমি মনে হয় বলসি যে আপনি অপরাধ করসেন। খামাখা কথা প্যাচান ক্যা?
১২ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: আপনার প্রশ্নটাই কেমন যেন ছিল।

যাক ভালো থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমার মত আপন করে আর কারে পাই বল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই