ভিডিও লিংক- http://www.youtube.com/watch?v=a9z5iHkLFKk
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার দক্ষিণে দয়াপুরে আজ দুপুর দুইটায় এ দূর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের ভিতের আটকে যায়। মটরসাইকেলের তিনজন আরোহীর ১জন বাইরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুই আরোহী মটরসাইকেলের সাথে কাভার্ডভ্যানের নিচে আটকে গেলে দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পিষ্ট করে অনেকদূর নিয়ে আসলেও আরোহীরা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়নি। বরং মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে সৃষ্ট আগুন দ্রুত কাভার্ডভ্যানের সামনে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কাভার্ডভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। আর সকলের চোখের সামনে দুইজন জীবন্ত মানুষ অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





