somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হয়েছে বাংলাদেশের মিডিয়ায় যুদ্ধ

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি সপ্তাহে দেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোতে মিজানুর রহমান খানের অনুসন্ধানী প্রতিবেদন বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া-শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সারা দেশে আলোচিত হয়। প্রতিবেদনের পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় উঠে। এর পরপরই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যুগান্তর, জনকণ্ঠ, ভোরের কাগজ, আমাদের সময়সহ প্রায় বেশিরভাগ জাতীয় দৈনিকে উক্ত প্রতিবেদনের বিপক্ষে এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তার ছেলে এবং ব্যবসায়ী লতিফুর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেয়। বক্তব্যটি বিজ্ঞাপন আকারে প্রকাশ হলেও প্রচলিত নিয়ম মানা হয়নি অর্থাৎ বিজ্ঞাপনে কোন নম্বর নেই।

প্রথম আলোর প্রতিবেদন ও বসুন্ধরা গ্রুপের বক্তব্য সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করছেন। কেননা মিডিয়ার সঙ্গে যারা জড়িত তারা জানেন যে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের মালিকানাধীন পত্রিকা প্রখ্যাত সাংবাদিক আবেদ খান সম্পাদিত কালের কণ্ঠ অচিরেই বাজারে আসছে। এছাড়া, তাদের হাতে বর্তমানে রয়েছে বেলায়েত হোসেন সম্পাদিত দৈনিক ভোরের ডাক। ফলে লতিফুর রহমানের মালিকানাধীন এবং মতিউর রহমান সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা প্রথম আলোর সঙ্গে সৃষ্টি হবে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে যেসব প্রতিবেদন প্রকাশ হবে, তাতে সাংবাদিকতার নীতিমালা কতটুকু বহাল থাকবে, এই প্রশ্ন সচেতন পাঠকদের।
একদিকে প্রথম আলো বিল বোর্ডের মাধ্যমে ‍সমাজ বদলানোর অঙ্গিকার, বদলে যাও বদলে দাও-শ্লোগান ব্যবহার করছে। এর বিপরীতে সালমান এফ রহমানের অর্থায়নে পরিচালিত বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম সবকিছু বদলাতে হয় না-এমন একটি আদর্শ নিয়ে আমরা সব কিছু বদলানোর পক্ষে নই-শ্লোগান ব্যবহার করছে। এমন দুটি শ্লোগান থেকে প্রতীয়মান হয় যে, মিডিয়া দুটি সুক্ষ্মভাবে একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছে।
এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দি-এডিটরকে বলেন, মিডিয়া জনগণের জন্য কাজ করবে। কিন্তু দেখা গেছে, মিডিয়ার মালিকরাই বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক। সে কারণে ব্যক্তিগত এবং স্বার্থগত প্রভাব পড়ছে মিডিয়ার উপর। এ কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। মিডিয়াগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানায় পরিচালিত হওয়ায় এটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারেনি। এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
এখানে উল্লেখ্য যে, লতিফুর রহমান এর মালিকানাধীন পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকাররের রূপকার ছিলেন বলে ব্যবসায়ী সালমান এফ রহমান দোষারোপ করেছিলেন। অন্যদিকে, বর্তমান সরকারের সমর্থনেই বসুন্ধরা গ্রুপ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে বলে প্রথম আলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। সাধারণ জনগণ প্রথম আলোকে প্রগতিশীল মানুষের মুখপত্র হিসেবে মনে করে, যা আওয়ামী লীগের কার্যক্রমকে সমর্থন করে।

এক কথায় বলা যায়, শুরু হয়েছে মিডিয়ার মধ্যে যুদ্ধ। এই মিডিয়া যুদ্ধ দেশ ও জনগণ গভীর আগ্রহে পর্যবেক্ষণ করবে এবং মিডিয়া যুদ্ধের জয়-পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক ও মিডিয়া অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষমতাশালী গোষ্ঠী নির্ধারিত হবে বলে বিভিন্ন মহল মনে করছে।

খবর - দি এডিটর ডট নেট

সূত্র- http://www.the-editor.net/details.php?cat=5
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০
২০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×