somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল স্মৃতিবহ কুমিল্লার দৌলতপুরে অনুষ্ঠানের নামে তামাশা; হতাশ নজরুল প্রেমীরা

২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি নজরুল ও নার্গিসের স্মৃতিবহ কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে দিবস উদযাপনে ছিল নানা রকম তামাশা।
সংবাদ সূত্র- কুমিল্লা নিউজ টুয়েন্টি ফোর ডট কম

বিস্তারিত
দায়সারাভাবে কুমিল্ল­ার মুরাদনগরে পালিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের কর্মসূচীর দিকে বিশেষ নজর ছিল নজরুল প্রেমীদের। কিন্তু গতকাল বৃহস্পতিবার ২য় দিনে দৌলতপুরে আয়োজিত নজরুল মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল হ য ব র ল। মেলার মাঠের অর্ধেক জুড়েই বৃষ্টি আর কাদামাটিতে নোংড়া পরিবেশ সৃষ্টি হয় ফলে দর্শনার্থীদের পোহাতে হয় চরম দূর্ভোগ। আলোচনা সভায় ছিল না কোন শৃংখলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, জেলা প্রশাসক রেজাউল আহসান, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া, থানা নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ আসাদুল্লাহ ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। পদমর্যাদা অনুযায়ী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য দেয়ার নিয়ম থাকলেও থানা নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার এর পর বক্তব্যের জন্য ঘোষনা করা হয় মুরাদনগর থানার ওসির নাম। বক্তব্য দিতে এসে মুরাদনগর থানার ওসি আব্দুস সবুর বেশ সময় নিয়ে বক্তব্য শুরু করেন। তার আঞ্চলিক উচ্চারনে নজরুলকে স্মরণ দেখে মনে হচ্ছিল যেন তিনি নজরুল প্রেমে ডুবে গেছেন। প্রচন্ড গরমে সবাই যখন সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছিল তখন দীর্ঘ বক্তব্যের পর শুরু করলেন কবিতা আবৃত্তি। বিদ্রোহী কবিতাটি তিনি ভালোই আত্মস্থ করেছিলেন ঠিকই কিন্তু আবৃত্তির কোন ব্যকরনে ছিলনা বলে দর্শকদের ভিতর শুরু হয় মুখ দেখাদেখি। এমনকি মঞ্চে অতিথিরা প্রথম হাসাহাসি করলেও পরবর্তীতে তাকে সংক্ষিপ্ত করার ইংগিত দিলেও তিনি চালিয়ে যান।
আলোচনা সভার উপস্থাপনায় ছিলেন ছাত্রলীগের সাবেক থানা সেক্রেটারী হুমায়ুন কবির। প্রতিটি ঘোষনার আগেই তিনি চালিয়ে যান জ্বালাময়ী বক্তৃতা। তার বক্তব্যের ধরন দেখে মনে হচ্ছিল যেন তিনি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছেন। একপর্যায়ে ঘোষনা দিতে দিয়ে তিনি মাননীয় সংসদ সদস্যকে ইংগিত করে কটুক্তি পূর্ণ বক্তব্য প্রদানের পর প্রায় ১০মিনিট বন্ধ থাকে অনুষ্ঠান। প্রধান অতিথি দাড়িয়ে চিৎকার করে বলে উঠেন যথাযথ মর্যাদা না দিয়ে এই প্রোগ্রামে তাকে অপমান করা হয়েছে। তখন পুরো মঞ্চে বিশৃংখলার সৃষ্টি হয়। মঞ্চে উপবিষ্ট জেলা প্রশাসক ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার তাকে অনেক অনুরোধ করে অনুষ্ঠানে ফিরিয়ে আনেন। পরে অনুষ্ঠানের ঘোষক হুমায়ুন কবির তার নিকট ক্ষমা চান।
আলোচনা সভা চলাকালে মেলার পিছনে চলতে থাকে জুয়াখেলা। রিং নিক্ষেপের মাধ্যমে পন্য আয়ের এই জুয়াখেলায় অংশ নেয় কিশোর তরুন বৃদ্ধ বিভিন্ন শ্রেনীর মানুষ। মেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নজরুল প্রেমী মানুষ একত্রিত হলেও শূণ্য হাতে ফিরে যায় দৌলতপুর থেকে।
জাতীয় নজরুল সমাজের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন, এই আয়োজনটি নজরুল প্রেমীদের হতাশ করেছে। পুরো অনুষ্ঠানে ছিল না কোন শৃংখলা। নজরুল মেলা উপলক্ষে কুমিল্লায় জাতীয়ভাবে নজরুলকে নিয়ে যারা কাজ করে সেই সব শিল্পী, গবেষক, সাহিত্যিকদের সম্মিলন ঘটানো যেত। তাতে কুমিল্লায নজরুলের অবস্থান ও ইতিহাসকে জাতীর সামনে আরো ষ্পষ্ট করে তুলে ধরা যেত।
অনুষ্ঠানের ঘোষক হুমায়ুন কবির বলেন, এখানে যারা আজ বক্তব্য রাখছেন তারা সবাই আজ রাজকীয় বক্তব্য দিয়ে চলে যাবেন। কিন্তু প্রকৃতপক্ষে কেউই নজরুলের স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখছেন না।

রিপোর্ট- বিশেষ প্রতিনিধি, সম্পাদনা- ডেস্ক এডিটর
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×