আমি হইতো মানুষ নই! মানুষ গুলো অন্যরকম। হাটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষ গুলো অন্যরকম- সাপে কাটলে দোউরে পালায়। আমি হইতো মানুষ নই! সারাটা দিন দারিয়ে থাকি; . . . . গাছের মত দারিয়ে থাকি। সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাইনা। অনেকদিন বরফ মাখা জল খাইনা। কি করে তাও বেঁচে থাকছি! . . .ছবি আঁকছি. . . সকাল বেলা, দুপুর বেলা অবাক করে সারাটি দিন বেঁচেই আছি আমার মত । . . . . অবাক লাগে ! . . . . আমি হইতো মানুষ নই। মানুষ হলে ঘর থাকত, রাতের বেলায় ঘরের ভেতর প্রিয় মানুষটি থাকত।
আমি হইতো মানুষ নই! মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? ! . . . . মানুষ গুলো অন্যরকম- হাত থাকবে, নাক থাকবে, চোখ থাকবে-নিকিল মাখা কি সুন্দর চোখ থাকবে! . . . ভালবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে চোখের মধ্যে অভিমানের রাগ থাকত। বন্ধু থাকত, ভালবাসার মানুষ থাকত, হঠাত করে মরে যাবার ভয় থাকত।
আমি হইতো মানুষ নই! মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হত না। তোমাকে ছারা সারাটা রাত বেঁচে থাকা আর হত না।
- Nirmalendro Goon
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


