বেলা-অবেলা-কালবেলা
হে পাবক, অন্তত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে
তোমার পবিত্র অগ্নি জ্বলে ।
অমাময়ী নিশি যদি সৃজনের শেষ কথা হয়,
আর যদি তার প্রতিবিম্ব হয় মানব-হৃদয়
.....................................................
.....................................................
চৈত্র সংক্রান্তির আগে - মাঘ সংক্রান্তির রাতে, বেলা-অবেলা-কালবেলার কবিতা আর তার ভিজ্যুয়াল ইলাস্ট্রেশনে এসেছে কিংবদন্তীর টি-শার্ট,কবিতা আর ভিজ্যুয়াল ইলেস্ট্রশন । এক তরুণ সৃজনশীলতা দিয়ে, স্বপ্নকে এনেছে টি-শার্টের বুক জুড়ে , একেঁছে আগামীকে জয় করার সম্ভাবনা । অবশ্য এই সময়ের মধ্যদিয়ে নিজেকে সম্ভবনাময় থেকে তুলে এনেছে প্রতিশ্রুতিশীল শিল্পীর দুয়ারে । এখন সময় শুধু অপেক্ষার, সুন্দর আগামীর । আর আমাদের প্রতীক্ষা তার স্বকীয়তা, সৃজনশীলতা দিয়ে সৃষ্টি হোক নতুন নতুন শিল্পকর্মের ।
কবিতার এই চিত্ররুপ কিংবা স্বপ্নরুপ সে তুলে ধরেছে নেভী ব্লু জমিনের ফুল-স্লীভ টি-শার্টে । যেন জমাট বাধা ঘন কুয়াশার মাঝেও এক চিলতে রোদের ঝিলিক, খিড়কি দিয়ে বেরিয়ে আসে ওম!! কিংবা আগামীর স্বপ্ন । সেই অনাগত সুন্দরের অপেক্ষায় , শিল্পীর শিল্পের নতুন ভোরে অপেক্ষায়- আমরা ।
মডেল- তানভীর মোর্শেদ ।
ডিজাইন- মাঘ সংক্রান্তির রাতে
টি-শার্ট, ফুল স্লীভ, নেভী ব্লু ।
[বিঃদ্রঃ শুধু বিজ্ঞাপন নয়!!
কিংবদন্তী
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


