দেখুন গরীব দেশের ৮০র দশকের ভাতের জন্য গরীবের কান্নার এক অসাধারণ ছবি' ভাত দে '
৭০-৯০ দশকের বাংলা চলচিত্রের সবার প্রিয় শাবানা'র শ্রেষ্ঠ অভিনয়ের অন্যতম সাক্ষী এই 'ভাত দে' ছবিটি । সাথে আলমগির এর পুরো ছবিতে মানুষকে হাসি-কান্না দিয়ে দর্শকদের ছবির শেষ পর্যন্ত ধরে রেখেছেন। আর ছবির গানগুলো নিয়ে বলার কোন ভাষা আমার মত এক 'মহেশ' শ্রেণী মানুষের কাছে নেই।আমজাদ হোসেন এর লিখা ও আলাউদ্দিন আলির সুর ছবির গানগুলোকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। ছবির শুরুই হয়েছে তপন চৌধুরীর গাওয়া 'কত কাঁদলাম কত সাধলাম আইলায় না'' এর মত একটি অসাধারণ গান দিয়ে। এরপর 'গাছের একটা পাতা ঝরলে, কাছের একটা মানুষ মরলে খবর তো কেউ রাখে না'' যা আমাদের সমাজ জীবনের কথাই বলা হয়েছে। আবার প্রেমের গানের ক্ষেত্রেও ' চিনেছি তোমারে, আকারে প্রকারে, দিনের আলো রাতের আধারে'' এর মত স্মধুর ও নরনারীর ভালোবাসার এক শাশ্বত চিত্র তুলে ধরা হয়েছে। তবে ছবির অন্যতম চমকপ্রদ গানটা হলো '' তিলে তিলে মইরা জাইমু, তবু তোরে ডাকবো না'' এর মত একটি শক্তিশালী কথার খুব সহজ সুরের শক্তিশালী গাঁথুনির একটি গান। কেউ যদি পুরো ছবি না দেখে তাহলে তিনি শুধু এই গানের চিত্র দেখেই পুরো ছবি দেখার জন্য বাধ্য হবেন । কারন প্রিয় শাবানা যে পুরো ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত কত দুর্দান্ত অভিনয় করেছিলেন তা ঐ গানের চিত্র দেখেই প্রমাণ পাওয়া যায়। সত্যি কথা বলতে পুরো ছবির 'প্রাণ ভোমরা' ছিল শাবানার হাতে। আর তিনি তা যথাযথ পরিপূর্ণ সদ্ব্যবহার করেছেন। শাবানা ছাড়া অন্য কোন অভিনেত্রী 'জরি' চরিত্রের জন্য উপযুক্ত ছিলেন না এই ব্যাপারে আমি ১০০ ভাগ পরিচালকের কৃতিত্ব দিবো। কারন তিনি সঠিক মানুষের কাছেই ছবির 'প্রাণ ভোমরা' তুলে দিয়েছেন। এই ধরনের একটি কঠিন চরিত্র শাবানা ছাড়া আর কেউ করতে পারবে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করিনা। আরেকটি মজার কথা হলো এই ছবিতে শাবানার ছোট বেলার জরি চরিত্রে চমৎকার অভিনয় করেছিলেন আলমগীর এর মেয়ে ও কণ্ঠশিল্পী আঁখি আলমগির। একজন পরিচালক কত শিল্প সম্মত ভাবে মানুষের নিদারুণ সংগ্রাম ও দুঃখ কষ্টের চিত্র অসাধারণ ভাবে তুলে ধরতে পারেন তা আমজাদ হোসেন বুঝিয়ে দিয়েছেন। পুরো ছবি দেখতে বসলে কতবার যে মানুষের চোখের কোণে জল টলমল করবে তা না দেখে বুঝবেন না। সেই খুব ছোট বেলায় ছবিটি হল বসে দেখেছিলাম সপরিবারে। সেদিন দেখেছিলাম হল থেকে বেরনোর সময় শাবানার জন্য মানুষের সহানুভূতি ও কান্না। একজন শিল্পীর এর চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে?
বাংলার সব সেরা কিছু পেতে চাইলে ক্লিক করুন ও লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।