প্রিয় বন্ধুরা,গত কয়েকদিন যাবত আমার মনটা খুব বেশী খারাপ। কেন যেন মনে হচ্ছে লুকিয়ে থাকা অনেক কষ্টগুলো বহুদিন পর আবার বিদ্রোহ করেছে। যেন তারা আজ বারুদ হয়ে বিস্ফোরণ ঘটাবে! তাইতো কিছুই ভালো লাগেনা। কেউ নেই সেই কষ্টগুলো শেয়ার করার মতো। তাইতো অনেক ভেবেচিন্তে ঠিক করলাম ব্লগার বন্ধুদের মনটা একটু খারাপ করে দিই, নাইবা বললাম আমার কষ্টের কথা কিন্তু একটুখানি হলেও তাঁদের মন টা আমার জন্য খারাপ হবে এই ভেবেই গানে গানে কিছু কষ্ট শেয়ার করা সবার সাথে। এর জন্য আমি দুঃখিত!
১- প্রথমেই শুনাবো ৯০ দশকের প্রিয় ডীফরেন্ট টাচ এর এমন একটি গান যা এককথায় বলতে হয় অসাধারণ একটি গান কিন্তু গানটা খুব কম শ্রোতা জানেন এবং এই প্রজন্মের শ্রোতারা কেউ তা জানে না। যে গানটি গত ১৮ বছর ধরে আমার চলার পথের অনেক গানের একটি গান। জোছনা এ রাতে মনে পড়ে তারে - ডীফরেন্ট টাচ
২- এবার শুনাবো ৯০ দশকে আইয়ুব বাচ্চুর অন্যতম সেরা আবিষ্কার এক ঝড়ের গান। যে কণ্ঠটি ঝড়ের মত এসে কিছু ভালোলাগার গান শুনিয়ে হারিয়ে যায় । যার নাম ঝলক।
নদীর জল ছুঁয়ে- ঝলক ( তুমিহীনা সারাবেলা)
৩- আবারো ডীফরেন্ট টাচ এর একটি গান যা খুব কম শ্রোতাই জানে এবং বাংলাদেশের একটি মাত্র ওয়েবসাইটেই গানটি প্রথমবারের মত আমার বয়সী শ্রোতা ও এ প্রজন্মের স্রোতা সবার জন্য শুনার ব্যবস্থা করা হয়
সাগরের হাত ধরে আকাশের নীল যেন- ডীফরেন্ট টাচ (আবেগ)
৪) এখন যার গান শুনাবো তিনি পেশাদার কোন জনপ্রিয় শিল্পী না। তিনি ক্লোজ আপ ১ প্রথম আসরে মৌলিক গানের পর্বে এই গানটি গেয়েই বাদ পড়েন যা খুবই দুঃখজনক। অথচ এই প্রতিযোগী সেই পর্বের সবচেয়ে কঠিন গানটি গেয়েছিলেন যার সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু। এতো কঠিন গানটি অতি চমৎকার ও হৃদয়গ্রাহী করে গাওয়ার পরেও কিভাবে এই প্রতিযোগী কম ভোট পায় তা সত্যিই আশ্চর্যজনক! অথচ তাঁর চেয়ে সহজ কথার ও গতানুগতিক প্রেমের গান গেয়ে অন্যরা পরবর্তী রাউন্ডে যায়। পুরো ক্লোজ আপ ১ এর সেই আসরের এই একটা গান ছাড়া আর কোন মৌলিক গান আমার হৃদয়ে এতো ঠাই পায়নি। আপনারাই শুনে বলুন আমি কি ভুল বলেছি?
তুমিতো কাঁদনি ভালবেসে কভু- আরিফ (সুর ও সংগীত- আইয়ুব বাচ্চু)
৫- এবার শুনাবো ৮০ ও ৯০ দশকের আমাদের আধুনিক গানের এক রাজপুত্র শেখ ইশতিয়াক এর অসধারন কিছু কথা নিয়ে সাজানো একটি অসাধারণ গান । অন্য স্রোতাদের কাছে শেখ ইশতিয়াক মানেই '' নিলাঞ্জনা' গানটির শিল্পী কিন্তু আমার কাছে শেখ ইশতিয়াক মানে এই গানটির শিল্পী-
ভুল করে যদি ডাকো কোনদিন- শেখ ইশতিয়াক
৬- এবার শুনাবো পার্থের কণ্ঠে মন খারাপ করে দেয়ার জন্য দুর্দান্ত একটি গান তুমি খেলার পুতুল ভেবে - পার্থ
৭- এবার পার্থ তবে এই দশকের নয় গত দশকের শুরুতে মন খারাপ করা একটি গান যা আজ ১৯ বছর আমার পথ চলার এক সাথী - আজ তোমাকে প্রয়োজন - পার্থ ( স্টারস ১, ১৯৯২)
৮ - এবার শুনাবো প্রিয় 'ওয়ারফেইজ ' এর অসাধারণ এক আবিষ্কার , উদাসীন ও বিস্ময় কণ্ঠের প্রিয় বাবনার একটি গান। যা শুনতে শুনতে আপনি নিজেও অন্য কোথাও হারিয়ে যাবেন
৯- এই মেঘাচ্ছন্ন আকাশ- বাবনা (শক্তি)
১০- এবার শুনাবো আমার দুরন্ত কিশোর বেলার মন খারাপ করে দেয়া একটি গান প্রিয় 'অবসকিউর' এর ২য় অ্যালবাম থেকে যার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে কত শক্তিশালী ও চমৎকার হতে পারে গানের কথা ।
আধার ঘেরা স্বপ্ন আমার - অবসকিউর (২, ১৯৯০)
১১- এবার শুনাবো প্রিয় 'রেনেসাঁর' পিলু খান এর একটি অসাধারণ সুন্দর গান যা এই প্রজন্মের কাছে অজানা অচেনা শুধু আমার সমবয়সীদের কাছে চোখ টলমল করা একটি গান। এই পিলু খানের যে কত চমৎকার গানছিল আজ তাঁর খোঁজ কেউ রাখেনা । শুনুন সেই গানটি যা বারবার শুনলেও মনের তৃষ্ণা মিটেনা - তুমিতো বলেছিলে ঝিরিঝিরি বাতাসে- পিলু খান (ঝড়- ১৯৯৩)
১২- এবার শুনাবো চিরসবুজ ও চিরদুর্দান্ত প্রিয় নাসিম আলী খান এর প্রথম একক অ্যালবাম এর প্রথম গানটি যা সেই প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকে জীবনের মধ্য লগনে এসেও একই রকম ভালোলাগা নিয়ে মনে গেঁথে আছে যা আমার মন খারাপ করা সময়ের অন্যতম একটি আনন্দ -
পথে যেতে যেতে খুজেছি তোমায়- নাসিম আলী খান (১৯৮৭)
১৩- এবার শুনাবো ৯০ দশকের এস আই টুটুল এর একটি মন খারাপ করা সেইরকম একটি গান যা শুনে আপনারাও মনে হবে গানটি গাওয়ার সময় টুটুলেরও মন খুব খারাপ ছিল !
ও আকাশ বলে দাও আমায়- এস আই টুটুল (রাজকুমারী)
১৪- এখন মন খারাপ করে দেয়ার জন্য যে শিল্পী সবচেয়ে বেশী প্রিয় সেই জুয়েল এর বাছাইকৃত অল্প কয়েকটি মন খারাপ করা গান (জুয়েল এর ৮০ভাগ গানই মন খারাপ করে দেয়ার মত গান যা দিতে গেলে পুরো আলাদা একটিই পোস্ট লাগবে)
কথাছিল তুমি আসবে- জুয়েল (একটা মানুষ -৯৬)
১৫- মধ্যরাতের চিঠি- জুয়েল (দেখা হবে না- ৯৮)
১৬- দিন কেটে যায়- জুয়েল (আমার আছে অন্ধকার- ৯৫)
এবার পরপর প্রিয় আইয়ুব বাচ্চু ও জেমস এর কয়েকটি মন খারাপ করা গান দিয়ে আজকের মত মন খারাপ করা এখানেই শেষ করবো কারন না হলে সব বন্ধুরা আমার উপর রেগে তেড়ে আসবেন তাঁদের সুন্দর মুডটাই খারাপ করে দেয়ার জন্য।
১৭- রাত এই রাত কাটে না- আইয়ুব বাচ্চু (কষ্টের ভালোবাসা)
১৮- ভাঙ্গা মন- আইয়ুব বাচ্চু (ভাঙ্গা মন)
১৯- আজ থেকে আর কখনও বলবো না- আইয়ুব বাচ্চু
২০- তুমি জানি কেমন হয়ে গেছো- আইয়ুব বাচ্চু (চমক ১৯৯২)
২১- যদি এমন হতো - জেমস (ফিলিংস -স্টেশন রোডে )
২২- এক নদী যমুনা- জেমস (পিয়ানো)
কবি ও কাব্য- ১৫/০১/১২
এতক্ষণ মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত ও ক্ষমা প্রার্থী । তাই মন ভালো করার জন্য নিচের ২টি লিঙ্কে ক্লিক করুন -
আহা কত কিছু!!! কি আনন্দ ! কি আনন্দ!
হায় ! হায় ! এতদিন কোথায় ছিলাম????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



