উৎসর্গ- আজকের এই পোষ্টটি 'বাংলা গান' সারা বিশ্বে জনপ্রিয় করার আন্দোলন ও প্রচেষ্টার সাথে জড়িত "RaDiO bg24 " এর দেশ ও বিদেশের সকল বন্ধুদের উৎসর্গ করলাম।
বাংলা গানের সোনালি অতীত ও ঐতিহ্য ফিরিয়ে আনতে আসুন আমরা সবাই একটু সচেতন হই।তাই সবার কাছে একটি ছোট্ট অনুরোধ - বিদেশী যে কোন ভালো ও সুন্দর গান আমাদের ভালো লাগতেই পারে সেটা কোন দোষের কিছু নয়। কিন্তু সেই ভালোলাগাটা দয়া করে নিজের মধ্যে রাখুন। ফেইসবুকের মতো একটা বিশ্বব্যাপী উম্মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে তা প্রকাশ বা প্রচার করবেন না। কারন আপনি ভালো করে চিন্তা করে দেখুন আপনি একটি হিন্দি বা ইংরেজি গান আপনার বন্ধুর সাথে আদান প্রদান করে আপনার ভালো লাগা প্রকাশ করতে গিয়ে নিজের অজান্তেই আপনি সেই দেশের প্রচার করছেন যা অন্যরাও দেখছে। এতে করে আপনি উদারতা দেখাতে গিয়ে নিজের দেশ ও দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে অপমানিত করছেন, কারন আপনার প্রিয় বিদেশী গান বারবার প্রকাশ করে আপনি প্রমাণিত করছেন যে আপনার দেশের আপনার ভাষার সংস্কৃতি বলে কিছু নেই। বলুন তো আমরা বাংলাদেশিরা যতবার হিন্দি বা ইংরেজি গান ফেইসবুকে আদান প্রদান করি সেসব দেশের একজন নাগরিক কি আমার দেশের কোন মানসম্পন্ন সুন্দর গান তার বন্ধুদের সাথে আদান প্রদান করে? করে না, তবে কেন আপনি নিজের দেশকে ছোট করবেন? শুধু শিক্ষিত হলে হয় না, স্বশিক্ষিত হতে হয়। উদারতা ভালো তবে অতিরিক্ত উদারতা নিজেকে দুর্বল প্রমান করে! ধন্যবাদ
১) পাতা ঝরে যায়
কণ্ঠ- শাফিন আহমেদ
ব্যান্ড- মাইলস
অ্যালবাম- প্রতিশ্রুতি
২) বন্ধু
কণ্ঠ- শাফিন আহমেদ
৩) চাঁদ তারা সূর্য
কণ্ঠ- শাফিন আহমেদ
ব্যান্ড- মাইলস
অ্যালবাম- প্রতিশ্রুতি
৪) ফিরে ফিরে চাই
কণ্ঠ- শাফিন আহমেদ
৫) ওগো বান্ধবী
কণ্ঠ- মানাম আহমেদ
অ্যালবাম- বহুরূপী (ব্যান্ড মিক্সড)
৬) নীল জোছনা
কণ্ঠ- হামিন আহমেদ
সংগীত- ফুয়াদ ইবনে রাব্বি
অ্যালবাম- তারাদের গুনজন
ভিডিও- ফেরদৌস বাপ্পি
৭) চিরদিনই ভাবতে পারো
কণ্ঠ- পীলু খান
ব্যান্ড- রেনেসাঁ
অ্যালবাম- তৃতীয় বিশ্ব
ভিডিও- জোবায়ের বাবু
৮) কখনও জানতে চেয়োনা
কণ্ঠ- সাইফ
অ্যালবাম- কখনও জানতে চেয়ো না
৯) ইচ্ছে করে
কণ্ঠ- চন্দন
ব্যান্ড- উইনিং
অ্যালবাম- অচেনা শহর
১০) বনের পাখী
কণ্ঠ- খালিদ
১১) সেই তুমি
কণ্ঠ- আইয়ুব বাচ্চু
ব্যান্ড- এলআরবি
অ্যালবাম- সুখ
১২) বাংলাদেশ
কণ্ঠ- আইয়ুব বাচ্চু
ব্যান্ড- এলআরবি
অ্যালবাম- তবুও (১৯৯৪)
১৩) আহা জীবন
কণ্ঠ- আইয়ুব বাচ্চু
ব্যান্ড- এলআরবি
১৪) আমি তোমাকেই বলে দিবো
কণ্ঠ- সঞ্জীব চৌধুরী
ব্যান্ড দলছুট
১৫) নিলাঞ্জনা
কণ্ঠ- শেখ ইশতিয়াক
১৬) আমার স্বপ্নগুলো
কণ্ঠ- আগুন
১৭) পথের বাপ
কণ্ঠ- জেমস
ব্যান্ড- ফিলিংস
অ্যালবাম- লেইস ফিতা লেইস
১৮) নিমন্ত্রণ / সিনায় সিনায়
কণ্ঠ- জেমস
ব্যান্ড- ফিলিংস
অ্যালবাম- লেইস ফিতা লেইস
১৯) পাপী
কণ্ঠ- জেমস
কথা ,সুর ও সংগীত - প্রিন্স মাহমুদ
অ্যালবাম- স্রোত (ব্যান্ড মিক্সড)
২০) কিছু ভুল ছিল তোমার
কণ্ঠ- জেমস
কথা,সুর ও সংগীত- প্রিন্স মাহমুদ
২১) পাখী
ব্যান্ড- শিরোনামহীন
২২) হাসিমুখ
ব্যান্ড- শিরোনামহীন
২৩) বন্ধ জানালা
ব্যান্ড- শিরোনামহীন
সবশেষে সবাইকে এবার একটি অন্যরকম মজার ভিডিও দিলাম। দেখুন সবার প্রিয় একটি দুর্দান্ত গানের ভিডিও, যার গানটি বাংলার কিন্তু ভিডিওর পাত্র-পাত্রী থেকে সব ......।????? যে ছেলে বা মেয়ে এটি তৈরি করেছেন উনিই হলেন আমাদের আগামীর সত্যিকারের ''আবুল মাল'' !!!!!!
এমন সব কিছু ও আরও অনেক অনেক সেরা কিছু পাবেন শুধু একটি জায়গায়,তা হলো নিচের লিঙ্কটি-
বাংলার মানুষের একটি শিক্ষিত রেডিও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



