somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : ফেইসবুক **২৯/০৫/২০১০ **

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন যে এ দেশটার তথা এই উপমহাদেশের উন্নতি হচ্ছিল না, এতদিনে তা স্পষ্ট বোঝা গেল। ঘুষ, দুর্নীতি, অবৈধ দখল, ধর্মবাণিজ্য, সর্বস্তরে দলীয়করণ, অযোগ্যকে যোগ্যের স্থানে পদায়ণ, নিজেকে ধার্মিক এবং ভিন্নমতাবলম্বীকে বিধর্মী দাবি করতঃ নিজেকে স্বর্গের শাশ্বত ইজারাদার ভাবা আর ভিন্নধর্মীর নসীবে দোজখ দর্শন, নিজের দখলকৃত সম্পদের হিসাব গোপন-করণ, উৎপাদককে যথাযথ মূল্যায়ন না-করে কেবল ব্যবসায়ী আর আমদানিকারকের পৃষ্ঠপোষণ, পরশ্রীকাতরতা, জ্ঞাতিহিংসা, প্রতিবেশীকে দাবিয়ে রাখা, --ইত্যাদি ইত্যাদি বহুবিধ কুকীর্তির পেছনের কারণ যে কেবলমাত্র ঐ অভিশপ্ত 'ফেইসবুক' বা 'ফেসবুকো সম্প্রদায়', আজ সেটাই যেন সন্দেহাতীতভাবে প্রমাণিত ।
রোগের কারণ চিহ্নিত করা গেলে, পূর্বসতর্কতা অবলম্বন করে ঐ রোগ থেকে দূরে থাকা সহজতর হয়, এ বিশ্বাস আমাদের আছে। ফেইসবুককে চিরতরে বিচ্ছিন্ন রাখা সম্ভব হলে, আমরা সন্দেহাতীতভাবে ধরে নিতে পারি, --এদেশ তথা এই উপমহাদেশের ঘরে ঘরে উন্নতির জোয়ার আর আনন্দের বেহেস্তি সমীরণ বইবে আর আমরা দেখবো, সবত্রই ভালোয় ভালোয় ভালোময়, নিজ নিজ দায়িত্বে প্রত্যেকে তার দখলের সম্পদের হিসাব দিচ্ছে, যথারীতি জাতির দেওয়া রাজস্ব দিয়েই স্বরাজ চলছে, আন্তর্জাতিক ত্রাণভাণ্ডারের দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, সর্বদিক থেকে পবিত্রতায় পরিপূর্ণ, ফেসবুকোরা বিতাড়িত তথা জাতির ইজ্জত সুরক্ষিত। ফেসবুকোদের কারণেই যত ঘুষ, পার্সেন্টেজ, চুরি, বাটপারি, দুর্নীতি, খুন, ধর্ষণ, ফেনাসেডিল, অবরোধ, চাঁদাবাজি, মিছিল, দলাদলি, কাড়াকাড়ি, মারামারি, ইভটিজিং, এসিড নিক্ষেপ, ভিন্নধর্মীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন, কোন্দলের উস্কানি, রামদা-তলোয়ারের ঝন্ঝনি, আগ্নেয়াস্ত্র, অপশাস্ত্র, --ইত্যাদি ইত্যাদি যাবতীয় অশ্লীলতা। তাই, ঊনত্রিশে মে দু'হাজার দশে ফেইসবুক বর্জন, --এ হচ্ছে গিয়ে প্রগতির পথে প্রথম মাইলফলক, এটা তো আর তুচ্ছ ব্যাপার নয়, এ যেন এই ভূখণ্ডের শ্রেষ্ঠতম অর্জন।
নিকট ভবিষ্যতে আমরা দেখবো কালের উল্টোধারায়, --পশ্চিমের ইউ.এস.এ., কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়া আর পূবের চীন, হংকং, কোরিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যাণ্ড, অস্ট্রেলিয়া দল বেঁধে এসে এসে যেন তারা ভিক্ষার ঝুলি নিয়ে নতমস্তকে করুণাপ্রার্থী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভূখণ্ডের প্রান্তে, --এ তো আমাদের জন্যে সুসংবাদ।
এই তো সেদিনের মহাত্মারা, যারা এখানে নিঃসন্দেহে গৌরবের দাবিদার, তেনারা যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, আজ তা' প্রমাণিত। ফেসবুকোদের পাপাচার ওনারা আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন জন্যেই ব্যয়বহুল সাবমেরিন ক্যাবলকে বিনেপয়সাতেও স্থাপন করার অনুমোদন দেননি।
আগেভাগেই ভবিষ্যৎকে দেখতে পারলে আমরাও সংবাদদাতা পয়গাম্বার হয়ে যেতাম, আর তখন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতো না। ভবিষ্যৎকে আগেভাগে দেখতে পাই না, সেটা আমার নিজের মূর্খতার দোষ, --তাই আমি সজ্ঞানে অন্যকে দোষী ভাবতে পারি না। কোনো এক কালের অনেকের মতো মহাপূণ্যবান মহাজ্ঞানী এই আমি কোথায় ধরা পড়লাম কিংবা কেন আমি আজ কেবল নিজের কুকর্মের বিচার দাবি করি, যদি জানতে চান তো,--আরবির কোরান থেকে কিছু নিদর্শন দিচ্ছি, --নিজের ভাষায় অনুবাদ(কোনো ব্যাখ্যা নয়) খুলে পড়ে পড়ে মিলিয়ে নিলেই যে-কেউ নিজে নিজেই বুঝে নিতে পারবেন, --এ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। হঠাৎ দু'এক জন যদি বুঝতে না-পারে তো তাদের পরিবার পরিজন আমার জন্য নিরাপদ।
** কোনো স্বব্যাখ্যাত গ্রন্থের ব্যাখ্যাকারী (মোফাসসির/তফসীরকারী) হওয়া বা হওয়ার চেষ্টা করাকে, ফ্যাসাদকারীর অপকর্ম হিসেবে দেখানো হয়েছে আরবির কুরআনে।...Ref.(**3/7..ইমরান/বাক্য-৭ )।
ব্যাখ্যা করতে যাবেন না, ঐ গ্রন্থখানা থেকেই কিছু রেফারেন্স , যেমন, --পড়ুন বাকারা(২) **২/৬২; **২/১৩৬; --**আনকাবুত২৯/৪৬, **আহ্‌কাফ৪৬/৯, **২/১১৫, **৫/১১০--১১১, **২২/৩৪--৩৫, **৩২/১৮--২৩, **৩/৫২, **৩/৫৫--৫৮, **১৭/৫৫ **৩/৪২--৪৪, **৪৬/৯--১২, **৫/৬৭--৭১, **৫/১১১, **২/১৯০-১৯৫, **৩/৬৪—৭১, **৫/৪৩--৫০, **৪০/৩৪--৩৫, **২২/৫১--৫৪, **৪/২--৩, **২২/৭৭,৭৮, **৩/৮৪-৮৫, **১০/৯০--৯১, **বাকারা২/১১১--১১৪, **২২/৩৮-৪৪, **সাফ্ফ৬১/১৪, **৪০/৭৮, **৪/১৩৫, **৪/১৩৭--১৩৯, **৬/৫২, **২১/৪৮--৫০, **৫/৩৮,৩৯, **৫/৩৮,৩৯, **৩৫/৩১,৩২, **২/১৫৩--১৬০, **৫৭/২--৭, **২/১১৫, **২/১৭৭, **৪/১২৩--১২৬, **৩০/৩০, **৩/৬৪--৮৪, **৫৪/৪০, **১০৩/১--৩। ---এই বাক্যগুলো সম্ভবত আমরা কোথাও শুনিনি, যদিও বা কেউ পড়েছি, মনোযোগ দেইনি। ধর্ম নিয়ে যারা কথা বলতে চায়, তারাও যেন প্রত্যেকে নিজ নিজ জাতধর্মগ্রন্থ সম্পূর্ণটা নিজের ভাষায় একবার অন্তত পড়ে অথবা মনোযোগ দিয়ে শোনে।
--the Democracy
--পাথারে ইথারে
--just Audio..
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ ভোর ৬:৩৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×