somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দার্থ দুষণ : ০০০১ # গণতন্ত্রে ‘নেতৃত্ব’ শব্দটি অচল

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*****
গণতন্ত্রে ‘নেতৃত্ব’ শব্দটি অচল। নির্বাচনের মাধ্যমে ‘নেতা বা নেত্রী’ বানানো হয় না, জনসাধারণের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে ‘প্রতিনিধি’ হিসেবে পছন্দ করা হয়।
গণতন্ত্রে রাষ্ট্রের কর্তৃত্ব, নেতৃত্ব, মালিকানা সবই জনগণের, কোনো ব্যক্তি বিশেষের নয়। নির্বাচক জনগণের পক্ষ থেকে যেটুকু দায়িত্ব পায়, জনগণের প্রতিনিধি কেবল সেটুকুই পালন করে যেতে বাধ্য।
গণতন্ত্রে কোনো জনপ্রতিনিধিকে জননেত্রী, দেশনেত্রী, রাজা, মালিক, কর্তা ইত্যাদি পদবীতে ভূষিত করলে জনগণকে যেমন অপদস্থ করা হয়, তেমনি ঐ প্রতিনিধি অজ্ঞ হলে সে নিজেকে প্রভূ ভাবতে চায় এবং সে তখন জনগণকে তার শাসক হিসেবে মেনে নিতে কষ্ট পায়, জনগণের কাছে জবাবদিহি করাকে নিজের মানহানী মনে করে।
নেতা, নেত্রী,কর্তা, পতি ইত্যাদি সর্ব্বোচ্চ প্রযোজ্য শব্দগুলো কেবল দল বা গোত্রের ক্ষেত্রেই মাননীয়। নেতা, কর্তা মালিক ইত্যাদি পদভূষিত ব্যক্তিটি অধস্থনদের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তবে জনগণ হচ্ছে বিভিন্ন প্রকারের মালিক মানবসন্তানের সমষ্টি। জনসাধারণ বা জনগণ কোনো ব্যক্তিবিশেষ, দলবিশেষ বা গোত্রবিশেষ নয়, --তাই ‘জননেতা’ ‘দেশনেত্রী’ ইত্যাদি শব্দগুলো গণতন্ত্রে অবৈধ, অশ্লীল শোনায়।
জনগণ প্রতিনিধির কাছ থেকে কখনোই কোনো ধরনের নেতৃত্ব আশা করে না, --জনগণ তার প্রতিনিধি ব্যক্তিটির কাছ থেকে জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায় এবং সেই চেষ্টায় প্রতিনিধিকে চেষ্টারত না-পেলে তাকে সরিয়ে অন্য ব্যক্তিকে প্রতিনিধি বানায়।
আমরা উন্মাদ হয়ে জনগণকে ‘ভেড়ার পাল’, ‘গোবরের পিণ্ড’, ‘ছাগলের মূত্র’ ‘আহাম্মক গর্ধব’ ইত্যাদি বলে বলে অবজ্ঞা করার চেষ্টা চালিয়ে নিজেদেরকেই কেবল অপদস্থ করতে পারি, তাতে জনগণের বিশালত্বে কোনো বিকৃতি ঘটে না। গণতন্ত্রে জনগণই রাষ্ট্রের মালিক, এই মালিকানা কেউ কখনো কোনোভাবেই কেড়ে নিতে পারে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×