somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইয়ুব বাচ্চু... আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"সুখেরই পৃথিবী,
সুখেরই অভিনয়
যতই আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়। "
কিংবা
" সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি"
অথবা
"হাসতে দেখো...
গাইতে দেখো...
অনেক কথায় মুখোর আমায় দেখো...
দেখেনা কেউ হাসি শেষে নীরবতা...।"

এমনি অসাধারণ সুন্দর সমস্ত গানের স্রষ্টা বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু।

বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে যে কয়জন কিংবদন্তী ছিলেন, যারা আমাদের হৃদয়কে আলোড়িত করতেন (এখনো করেন), আমাদের শৈশবটাকে নানা রঙে রাঙিয়েছিলেন এবং অসাধারণ সব মুহূর্ত আমাদের উপহার দিয়েছিলেন তাদের প্রধানদের অন্যতম ছিলেন আমাদের আইয়ুব বাচ্চু... এখনকার প্রজন্ম হয়তো বুঝবে না সেই নব্বই এর দশকের সেই উন্মাদনার ধারা... ক্যাসেট প্লেয়ারে সেই গানগুলো শুনে অন্য জগতে হারিয়ে যাওয়ার সেই অনুভূতিগুলো... যার অন্যতম রুপকার আইয়ুব বাচ্চু ... রোমান্টিকভাবে জীবনের কঠিন সত্যগুলোকে যিনি গানের আবহে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন... হাতের জাদুকরি ছোঁয়ায় নিষ্প্রাণ গীটারকে দিতে পারতেন প্রাণের স্পন্দন... আমার খুব সৌভাগ্য যে উনার সামনে থেকে উনার গান শুনেছি , দেখেছি তাঁর গীটার বাদন... অভিভূত হয়েছি উনার দক্ষতা দেখে... এমন শিল্পী এদেশ আর কখনো পাবে কিনা আমি জানিনা... রূপালি গীটার ছেড়ে আইয়ুব বাচ্চু পাড়ি জমালেন না ফেরার দেশে... হয়তো সেই রূপালি গীটারে ধুলো জমে যাবে ... পড়ে রইবে বিজন কোনও স্থানে... কিন্তু আইয়ুব বাচ্চু চিরকাল বেঁচে থাকবেন আমাদের মনে...হৃদয়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×