‘ইসলাম’ আল্লাহ পাক উনার মনোনীত, ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ এবং সন'ষ্টিপ্রাপ্ত দ্বীন যা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। ওহী ব্যতীত কারও পরিবর্তন পরিবর্ধন করার অধিকার নেই। রোযা ইসলামের অন্যতম স্তম্ভ। রমাদ্বান শরীফ-এর রোযার জন্য চাঁদ দেখা শর্ত। শা’বানের ২৯ তারিখ রমাদ্বান শরীফ-এর ২৯ তারিখ চাঁদ না দেখে রোযা ও ঈদ পালনের তারিখ নির্ধারনের অধিকার ইসলাম কাউকে দেয়নি। আল্লাহ পাক তিনি বলেন, “আল্লাহ পাক উনার নিকট মাসের সংখ্যা ১২টি। (সূরা তওবা) প্রতিটি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। ২৯ তারিখ চাঁদ দেখা না গেলে মাসের দিনের সংখ্যা ৩০ দিন হবে। সাইয়্যিদুল মুরসালীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, চাঁদ দেখে রোযা শুরু কর, চাঁদ দেখে ইফতার কর অর্থাৎ ঈদ কর। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি চাঁদ দেখা না যায় তাহলে ৩০ দিন পূর্ণ কর।” (মিশকাত শরীফ) শা’বান মাসে রমাদ্বান শরীফ-এর রোযা রাখলে রমাদ্বান শরীফ-এর রোযা হবে না। আল্লাহ পাক তিনি বলেন, “রমাদ্বান শরীফ-এ যে ব্যক্তি মুকীম অবস্থায় থাকবে তার উপর রোযা ফরয; রুগ্ন ও মুসাফিরগণ অন্য মাসে ক্বাযা করবে।” চাঁদ দেখার নিয়ম রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত। এটা মনগড়া কোন রসম রেওয়াজ নয়। এটা অস্বীকার করা কুফরী। নতুন চাঁদই হল সময় নির্ধারনী, কোন রাষ্ট্র প্রধান ধর্ম ব্যবসায়ীর হিসাব নিকাশ বা জ্যোতিষীর ক্যালেন্ডার নয়, আল্লাহ পাক তিনি বলেন, “নতুন চাঁদ সেটা মানুষের জন্য সময় নিরূপণকারী ও হজ্জের সময় নিরূপক।” (সূরা বাকারা) শাসক শ্রেণী ও ধর্মব্যবসায়ীরা ধর্মীয় বিধানের উপর প্রভাব খাটাতে গিয়ে চাঁদ দেখার মত একটি গুরুত্বপূর্ণ সুন্নতকে ধর্মীয় অনুষঙ্গ থেকে খারিজ করে ফেলেছে। এরা মনে করেছে এটি একটি পুরনো রেওয়াজ। এর দ্বারা ধর্মীয় বিষয়ে এরা যে কতটা অজ্ঞ ও অনভিজ্ঞ তা সহজেই অনুমান করা যায়।
শরীয়াহ মুতাবিক চাঁদ দেখে রমাদ্বান শরীফ শুরু করার বিষয়ে প্রত্যেককেই সতর্ক সচেষ্ট থাকতে হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।