সিলেটে বাংলাদেশ হেরে যাওয়ায় আত্মহনন!
০৭ ই মে, ২০১০ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ফেঞ্চুগঞ্জ বাজারের দোকান কর্মচারী মোহন মিয়া (২০)। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের হারিছ আলীর দোকান কর্মচারী মোহন মিয়া গত বুধবার রাতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া-বাংলাদেশের খেলা টেলিভিশনে প্রত্যক্ষ করেন। খেলায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ পরাজিত হলে বিষন্ন মন নিয়ে নিজ কামরায় দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে মোহন মিয়া জেগে উঠার নির্ধারিত সময় অতিবাহিত হলে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় সন্দেহ দেখা দেয়। বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয় ইউপি সদস্য বেলাল আহমদ ও সাহাদ আহমদের উপস্থিতিতে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে গলায় গামচা প্যাঁচানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, ফেঞ্চুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪। ক্রিকেট পাগল মোহন মিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে হারিছ আলীর ঘরে কাজ করে আসছিলেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাখর নগর গ্রামের সাজু মিয়ার পূত্র। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসীর ধারণা।
সূত্র: দৈনিক উত্তরপূর্ব
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন