বন্ধু তোমায় মনে পড়ে
০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতজাগা ভোর। রোদজ্বলা দুপুর। একবুক অভিমান। এক আকাশ স্বপ্ন। এক ফালি চাঁদ। উল্লাস আর উচ্ছ্বাসে বিশ্বজয়ের আনন্দ আবার কখনোবা ঝগড়ায় বেদনার রঙধনু ওঠা মনের আকাশে। নিজের মনের কথা যার সাথে বলা যায় সহজে সেই তো বন্ধু। সেই ছোটকাল থেকে নিজের সঙ্গ নিতে আর দিতে হয়েছে অনেক বন্ধু। হারিয়েছিও অনেককে। আবার পেয়েছিও এমন কিছুজনকে আপনের চেয়ে আপন ভাবা যায় যাদের। জীবন ও জীবিকার তাগিদা কিছু বন্ধুরা আমার থেকে অনেক দূরে চলে গেছে আবার আমিও নিজের জন্য অনেকের ধরাছোয়ার গণ্ডি পেরিয়ে আছি। মনে পড়ে, বাল্যকাল থেকে যেসব বন্ধুদের সাখে কেটেছে রঙিন শৈশব অত:পর কৈশোর তাদেরকে। সেই হারিয়ে যাওয়া বন্ধুদের উদ্দেশ্যে দু হাত টাঙিয়ে বলতে ইচ্ছে করে-মনে পড়ে, পড়ে কি বন্ধু সেই দিনগুলির কথা।
আকাশে চাঁদ দেখলেই লাফিয়েওঠা আমার অভ্যাস। তখনি নিজের আপন কাউকে চাঁদ দেখার আমন্ত্রণও জানাই নির্লজ্জতার সাথে। ও কি ভাবলো তাতে আমার কিছু যায় আসেনা। নিজেকে আনন্দিত ভাবি এই ভেবে যে তাকে আমার ভাললাগা শেয়ার করতে পেরেছি। আজ কাছে থাকা সেইসব বন্ধুকে বলছি- ও বন্ধুরে যেওনা কখনো দূরে...। ইচ্ছে হয় প্রিয় বন্ধুটির হাতে নিজের প্রিয় ফুল তুলে দিতে। ইচ্ছে হয় তাকে নিজের প্রিয় গানের কথাগুলি শুনাতে। কখনো কখনো দেখি আমার ও তার ইচ্ছে ও স্বপ্নগুলি এক। তখন ভাললাগার মাত্রাটা আরো বেড়ে যায়। সত্যিই আমার যদি চাঁদের কাছ থেকে একটু আলো দেবার ক্ষমতা থাকতো আমি নি:শঙ্কুচে তার হাতে তুলে দিতাম। আজকের বন্ধু দিবসে সব বন্ধুকে জানাই হৃদয়জ প্রীতি। ১৯৩৭ সালের এই সিঁড়ি যত বন্ধুত্বের সৃষ্টি হয়েছে সবাইকে জানাই ভালবাসা। বন্ধুত্ব হোক মানুষে মানুষে। আমার ছড়ায় ইতি টানলাম বন্ধুদের প্রতি ভালবাসা- রাতের বুকে তারা নিয়ে/ আপন মনে তারা হাসে/ বন্ধু হয়ে থাকবো পাশে/ তুমি যদি থাকো পাশে...
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন